১৫ নভেম্বর, ২০২৬
বিনোদন

আগামী ছবির শুটিংয়ে লন্ডন সফরে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়

লন্ডনে পাড়ি 'রাণী মা'র, নতুন অবতারে দিতিপ্রিয়াকে পেতে উৎসুক ভক্তকুল
Ditipriya Roy Bengali News
দিতিপ্রিয়া রায় instagram.com/roy_ditipriya

টেলি দুনিয়ার অন্যতম 'ভার্সেটাইল' অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। বছর একুশের এই অভিনেত্রীর অভিনয় জগতে হাতেখড়ি হয়, একেবারে শৈশবে। একের পর এক তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে খুদে অভিনেত্রী দেখিয়ে দিয়েছিলেন, কারুর চাইতে তিনি কম যান না। এই মুহূর্তে নতুন শুটিংয়ের কাজে, লন্ডনে আছেন দিতিপ্রিয়া। সেখান থেকে অনুগামীদের সঙ্গে তাঁর 'লুক' (Look) ভাগ করে নিলেন সামাজিক মাধ্যমে (Social Media)।

২০১৫ সালে সৃজিত মুখার্জী (Srijit Mukherji) পরিচালিত 'রাজকাহিনী' (Rajkahini) ছবিতেও তাঁকে দেখা যায় শিশু শিল্পী হিসেবে। ২০১৭ সালেই তাঁর জীবনে ঘটে সবচেয়ে বড় ঘটনাটি। ছোট্ট শিশুশিল্পী দিতিপ্রিয়া, অভিনয় করার সুযোগ পান, খোদ রাণী রাসমণি দাসীর চরিত্রে। সেই তাঁর সাফল্যের মুকুট পরিধান। রাসমণি দাসীর শৈশব থেকে মৃত্যু, প্রতিটি পর্যায়কে ফুটিয়ে তুলেছিলেন দিতিপ্রিয়া বাস্তবিক ভাবে। মন জয় করেন আপামর বাঙালির। সেই দিতিপ্রিয়া এখন তাঁর রাসমণি সুলভ খোলস ছেড়ে, একের পর এক নতুন অভিযানে নাম লিখিয়েছেন। সম্প্রতি তাঁর অভিনীত 'আয় খুকু আয়' (Aay Khuku Aay) ছবিটি মুক্তি পেয়েছে। যেখানে তিনি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জীর (Prosenjit Chatterjee) মেয়ে 'বুড়ি'র ভূমিকায় অভিনয় করেছেন।

এবারে আরও নতুন কোন চমক দিতে চলেছেন অভিনেত্রী। এখন তিনি লন্ডনে। সেখান থেকে তিনি তাঁর আগামী ছবির একটি 'লুক' তাঁর অনুগামীদের সঙ্গে ভাগ করে নিলেও, ছবির নাম সম্পর্কে ধোঁয়াশা রেখেছেন। যদিও তাঁর অনুগামীরা তাঁর দর্শনেই অভিভূত, ছবি নিয়ে বিশেষ কারুরই মাথা ব্যাথা নেই। ছবিটিতে দেখা যাচ্ছে দিতিপ্রিয়াকে একেবারে ঝাঁ চকচকে রূপে। পানীয়ের গ্লাস হাতে, ছোট চুলে, পরনে গ্রে জ্যাকেট এবং ডেনিমে তাঁকে বিদেশিনীর চাইতে কোনো অংশে কম লাগছেনা।

'করুণাময়ী রাণী রাসমণি'র (Karunamoyee Rani Rashmoni) চরিত্র থেকে বেরিয়ে, দিতিপ্রিয়া একের পর এক চমক তাঁর অনুগামীদের দিয়েছেন। অন্যান্য দক্ষ অভিনেত্রীর মতই তিনি তাঁর চরিত্রের রেশ ধরে তো রাখেনইনি, বরং নতুন নতুন চরিত্রের সঙ্গে নিজেকে বিলিয়ে দিয়েছেন। এই ধারাবাহিক করার পর তাঁকে দর্শক প্রথম পান, হইচইয়ের (Hoichoi) ওয়েব সিরিজ, 'রুদ্রবীণার অভিশাপ' (Rudrabinar Obhishaap) এ। সেখানেও আধুনিক রূপে দিতিপ্রিয়ার উপস্থিতি বেশ প্রশংসিত হয়।

এখন কেবল অপেক্ষা, কবে সকলের অতি আদরের দুষ্টু মিষ্টি 'রাণী মা' তাঁর আসন্ন প্রজেক্ট নিয়ে অনুগামীদের জল্পনার অবসান ঘটান।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster