৩০ অক্টোবর, ২০২৬
বিনোদন

স্বামীর সঙ্গে বিচ্ছেদ চান বাংলাদেশী অভিনেত্রী পরীমনি, লাইভে এসে জানালেন নায়িকা

স্বামীর পরকীয়ার জন্যই বিচ্ছেদের পথে হাঁটলেন পরীমনি
Porimoni 1 Bengali News
instagram.com/pori.moni.902

বাংলাদেশের সবচেয়ে চর্চিত নায়িকা, পরীমনি (Pori Moni)। কখনও মাদক মামলা, কখনও বা একাধিক বিয়ের মত নানা রকম বিষয়কে কেন্দ্র করে তিনি উঠে আসেন আলোচনার শীর্ষে। সম্প্রতি তাঁর সঙ্গে তাঁর স্বামী শরিফুল ইসলাম রাজের (Sariful Islam Razz) মানসিক দূরত্বের খবর নিয়ে চারিদিকে আলোড়ন পড়েছিল। এবার এক সংবাদ মাধ্যম থেকে লাইভে এসে নায়িকা জানান, খুব শীঘ্রই তিনি বিবাহ-বন্ধন থেকে মুক্তি দেবেন রাজকে।

কিছুদিন আগেই বাংলাদেশের তিন নায়িকার সঙ্গে রাজের গোপন কিছু মুহূর্ত প্রকাশ্যে আসে। তাঁদের মধ্যে এক নায়িকা দাবি করেন, এই ঘটনা ঘটিয়েছেন স্বয়ং রাজের স্ত্রী পরীমনি। কিন্তু পরীমনি এই ঘটনার বিরোধিতা করে, নিষ্পত্তি চান। তিনি জানান, রাজের সঙ্গে এক ছাদের তলায় থাকা কোনও মতেই আর সম্ভব নয়। তাই যত শীঘ্র সম্ভব তিনি বিচ্ছেদের পথে হাঁটবেন।

বছর কয়েক আগে চুপিসারে বিয়ে করেন পরীমনি। বিয়ের খবর না জানালেও, তিনি যে মাতৃত্ব লাভ করতে যাচ্ছেন সে খবর সম্পর্কে অনুগামীদের অবগত করেন। কিন্তু তখন থেকেই শুরু হয় শিশুর পিতৃপরিচয় নিয়ে অনুসন্ধান। পরবর্তীতে পরীমনি সর্ব সমক্ষে তাঁর এবং রাজের কথা জানান, এবং বলেন "গুনিন" (Gunin) ছবিতে অভিনয়ের সময়েই তাঁরা গোপনে বিবাহ সেরেছেন। একসঙ্গে দীর্ঘ জীবন চলার প্রতিশ্রুতি দেন একে অপরকে। কিন্তু সেখানেও ঘটে গেল এত বড় বিপত্তি।

সম্প্রতি পরীমনিকে দেখা গেছে "মা" (Maa) চলচ্চিত্রে। ছেলে রাজ্যকে নিয়ে তিনি প্রেক্ষাগৃহ পরিক্রমা করতেও গেছিলেন। কিন্তু সেখানকার বিশৃঙ্খলায় তাঁর একরত্তি সন্তান ভীত হয়ে পড়ে। সেই নিয়ে সামাজিক মাধ্যমে পরীমনিকে সোচ্চার হতে দেখা যায়।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured