৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

"রবীন্দ্র চর্চা বয়কট করা উচিত", কবিগুরুকে নিয়ে বিতর্কে জড়াল বাংলাদেশের গায়ক নোবেল

ইতিমধ্যেই তাঁকে আইনি নোটিস পাঠিয়েছেন চট্টগ্রামের এক আইনজীবী
Noble 1 Bengali News
instagram.com/noblemanofficialbd
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২
শেষ আপডেট: ১৭ আগস্ট ২০২২ ১৭:৫৪

ফের বিতর্কে মাইনুল আহসান নোবেল (Singer Noble, Bangladesh)। এপার বাংলা থেকে ওপার বাংলা, সকলেই ক্ষিপ্ত তাঁর আচরণে।সম্প্রতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে আসেন তিনি। ইতিমধ্যেই তাঁকে আইনি নোটিস পাঠিয়েছেন চট্টগ্রামের এক আইনজীবী। আইনি নোটিস পেয়েই, ফেসবুক থেকে যাবতীয় পোস্ট মুছে দেন নোবেল। বলাবাহুল্য, তাঁকে এহেন পোস্টের জন্য ক্ষমা চাইতে বলা হলেও, এই ব্যাপারে আর কোনও মন্তব্য করেননি তিনি।

রবীন্দ্রনাথের বিরুদ্ধে কী এমন লিখেছিলেন নোবেল? বাংলাদেশের ইউটিউবার হিরো আলমের বিকৃত করে গাওয়া রবীন্দ্র সঙ্গীত এবং নজরুল গীতকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় নোবেল লেখেন, "রবীন্দ্রনাথ-নজরুল তো আর নবী কিংবা দেবতা না যে তাঁদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না! যে রবীন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করে যাই নাই তারে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে। সেক্ষেত্রে তাঁর গান এদেশের কেউ যদি প্যারোডি আকারে গায় সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক।"

এখানেই শেষ নয়। নোবেল আরও বলেন, "বাংলাদেশে রবীন্দ্র চর্চা বয়কট করা উচিত।" স্বাভাবিকভাবেই নোবেলের এহেন পোস্টে ধিক্কার জানাতে ছাড়েননি নেটিজেনরা। এরপরেই তাঁর কাছে পোঁছায় আইনি নোটিস।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster