১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

মাদক পাচারের সঙ্গে যুক্ত শাহরুখপুত্র আরিয়ান, নিয়ে যাওয়া হল আর্থার রোড জেলে

আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট খুঁজে আর কি কি তথ্য পেল এনসিবি?
aaryan khan ncb Bengali News
instagram.com/___aryan___
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২১ ১৩:২২

নিষিদ্ধ মাদকদ্রব্য কিনে অন্যকে বিক্রি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন শাহরুখপুত্র আরিয়ান খান। বৃহস্পতিবার মুম্বাইয়ের এনসিবি মুম্বাইয়ের আদালতে এমনই একটি দাবি জানিয়েছে বলে খবর। বৃহস্পতিবার দুপুর বেলা আবার আরিয়ানের জামিনের শুনানি হবে বলে জানা যাচ্ছে। এনসিবি যুক্তি দিচ্ছে, শাহরুখ খানের পুত্রের হোয়াটসঅ্যাপ চেক করে জানা যাচ্ছে, তিনি নাকি আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ রাখতেন। তার সঙ্গেই তার কাছ থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করতেন। অপর অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এর কাছ থেকে মাঝেমধ্যেই আরিয়ান নাকি মাদক কিনতেন বলে জানাচ্ছে মুম্বাই এনসিবি।

যদিও আরিয়ানের আইনজীবী বুধবার বলেছেন, "আরিয়ান সেই প্রমোদতরীতে উপস্থিত নাকি ছিলেন না। তার কাছে মাদক কেনার জন্য নগদ কোনো টাকা ছিল না।" তবে শাহরুখ খান পুত্র আরিয়ান খান কে বর্তমানে আর্থার রোড জেলে নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেই জেলের একটি সাধারন কুঠুরিতে আরিয়ানের বাসস্থান হবে। করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ হওয়ার পরেই আরিয়ানকে ওই জেলে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যাচ্ছে। সংবাদমাধ্যমের একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, আর্থার রোড জেলার সুপারিনটেনডেন্ট নিতিন ওয়েচল বলেছেন, " আরিয়ান খান এবং অন্য পাঁচজন আসামিকে আর্থার রোড জেলের একটি কুঠুরিতে স্থানান্তরিত করা হয়েছে।"

অন্যদিকে বুধবার মুম্বাইয়ের এনসিবির তরফ থেকে আরিয়ান খান এর বিরুদ্ধে একটি উত্তর জমা দেওয়া হয়েছে একটি বিশেষ আদালতে। সেই উত্তরে এনসিবি জানিয়েছে, আরিয়ান খান সম্পূর্ণরূপে এই মাদকচক্রের সঙ্গে যুক্ত ছিলেন। চলতি মাসে মুম্বাইয়ের এনসিবি গোয়ার একটি প্রমোদতরী থেকে গ্রেফতার করে আরিয়ান খান এবং তার আরও কয়েকজন সঙ্গীসাথী কে। তাদের সাথে নিষিদ্ধ ড্রাগ মিলেছিল বলে এনসিবি সূত্রের খবর। এ ড্রাগ রিপোর্ট আসার পরেই মুম্বাই এনসিবির তরফ থেকে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয় এবং আরিয়ান খান এর বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়। ইতিমধ্যেই আরিয়ান খান এনসিবি হেফাজতে ১২ দিন কাটিয়ে ফেলেছেন এবং জেলে রয়েছেন ৭ দিন। আজকে যদি আবার আরিয়ান খানের জামিনের আর্জি খারিজ হয়ে যায়, তাহলে তাকে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত জেলে থাকতে হবে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster