১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

মাদক মামলায় নেই আরিয়ান যোগের প্রমাণ, এনসিবি'র তদন্তে প্রকাশ্যে এলো বিস্ফোরক তথ্য

যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি এনসিবি কর্মকর্তারা
aaryan khan ncb Bengali News
instagram.com/___aryan___
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২ মার্চ ২০২২
শেষ আপডেট: ২ মার্চ ২০২২ ১২:৫৩

আরিয়ান খান মাদক মামলায় বড়োসড়ো মন্তব্য করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এনসিবি'র বিশেষ তদন্তকারী দলের (SIT) তদন্ত সূত্রে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা গেল, অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে আন্তর্জাতিক মাদক ষড়যন্ত্রের কোনও প্রমাণ নেই।

সেইসঙ্গে সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আরিয়ান খান যে একটি আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেটের (International drug syndicate) অংশ ছিলেন তারও কোনো প্রমাণ মেলেনি । যদিও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি এনসিবির কর্মকর্তারা। তাঁদের তরফে বিবৃতি দিয়ে শুধু বলা হয়েছে, গোয়াগামী প্রমোদতরীতে চালানো অভিযানে কিছু অনিয়ম হয়েছে। বিষয়টি এখনও সিট খতিয়ে দেখছে বলে জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য গতবছরের অক্টোবর মাসে এনসিবির মুম্বাই জোন প্রধান, সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে এনসিবি দল একটি প্রমোদতরীতে অভিযান চালায়। অভিযানে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান-সহ আরও কয়েকজনকে মাদক ষড়যন্ত্র ও মাদক সেবনের অভিযোগে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

গত ৩ অক্টোবর আরিয়ান খানকে গ্রেপ্তার করেছিল এনসিবি। জিজ্ঞাসাবাদের পর, তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তার প্রথম জামিন ট্রায়াল খারিজ করে দেয় ফার্স্ট ট্র্যাক আদালত। প্রায় একমাস টানাপোড়েনের পর অবশেষে ২৮ অক্টোবর আরিয়ানকে জামিন দেয় বোম্বে হাইকোর্ট। আইনি প্রক্রিয়ার কারণে, ৩০ অক্টোবর তাকে জেল থেকে মুক্ত করা হয়।

সে সময়ে এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে বারবার ব্যক্তিগত আক্রমণ হানেন এনসিপি (NCP) নেতা এবং মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক, যাঁকে সম্প্রতি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার করেছে ইডি (ED)।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster