৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

আরিয়ান খান ড্রাগ মামলায় বড় সাফল্য এনসিবির, গ্রেপ্তার আরো ১ বিদেশি

এই নিয়ে এখনো পর্যন্ত এই মামলায় ২০ জনকে গ্রেফতার করে ফেলেছে এনসিবি
aaryan khan ncb Bengali News
instagram.com/___aryan___
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১৬:০৪

বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান এর গাড়ি চালকের স্টেটমেন্ট রেকর্ড করলো নারকটিকস কন্ট্রোল ব্যুরো ওরফে এনসিবি। মুম্বাইয়ের ক্রুজ এবং ড্রাগ মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে রয়েছেন আরিয়ান। রবিবার একজন এনসিবি অফিসার জানিয়েছেন, শনিবার সন্ধ্যা বেলা ওই ড্রাইভার মুম্বাইয়ের এনসিবি অফিসে গিয়ে পৌঁছান। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এই মামলা নিয়ে তিনি কিছু জানেন কিনা সেই নিয়ে। এনসিবি জানিয়েছে, তারা শনিবার রাত্রিবেলা মুম্বাইয়ের বেশ কিছু জায়গায় একাধিক খানাতল্লাশি অভিযান চালিয়েছে। গোরেগাঁও, এবং মুম্বাইয়ের আশেপাশের বেশ কিছু জায়গায় এই ধরনের তল্লাশি অভিযান চালানো হয়েছে এনসিবির তরফ থেকে। এই ড্রাগ মামলায় আরো একজনকে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি, যার নাম শিবরাজ রামদাস। শুক্রবার রাত্রিবেলা মুম্বাই সান্তাক্রুজ এলাকা থেকে শিবরাজ কে গ্রেপ্তার করেছে মুম্বাই এনসিবি।

এনসিবি সূত্রে খবর, এখনো পর্যন্ত এই মামলায় ১৯ জনকে জিজ্ঞাসাবাদ করে ফেলেছে এ ড্রাগ কন্ট্রোল সংস্থাটি। এই জিজ্ঞাসাবাদের তালিকায় সব থেকে উপরের দিকে রয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। গত শনিবার গোয়াগামী একটি ক্রুজ থেকে আরিয়ান সহ আরো অনেক জনকে গ্রেফতার করে এনসিবি। এনসিবি সূত্রে খবর, আরিয়ানকে যখন গ্রেফতার করা হয় তখন তার সাথে বেশ কিছু নিষিদ্ধ ড্রাগ উদ্ধার করা হয়েছে। মুম্বাই এনসিবির জুনা ডাইরেক্টর সমীর ওয়াংখেড়ে এই মামলার তদন্ত করছেন। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি আদালত আরিয়ান খানকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর আদেশ দেয়। প্রথমে এই মামলার পরবর্তী তদন্ত করার জন্য এনসিবি আরিয়ানকে নিজের হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছিল। কিন্তু আদালত পরবর্তীতে তাদের সেই দাবি নাকচ করে আরিয়ানকে বিচারবিভাগীয় আদালতে পাঠানোর নির্দেশ দেয়।

অন্যদিকে শেষ হওয়া খবর অনুযায়ী, এনসিবি গোরেগাঁও এলাকা থেকে আরো একজন বিদেশিকে গ্রেপ্তার করেছেন। এনসিবি জানাচ্ছে, এই দুজনের সঙ্গে ওই ড্রাগ মামলার যোগাযোগ থাকতে পারে। এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে জানালেন, "আমরা এই মামলার সঙ্গে আরও একটি বিদেশি যোগাযোগের সন্ধান পেয়েছি। এই সমস্ত যোগাযোগ এর ব্যাপারে এনসিবি আরো ভালোভাবে তদন্ত করা শুরু করছে। এই মামলায় এটা হল ২০ তম গ্রেফতার। গতকাল রাত্রিবেলা খানাতল্লাশি করে ওই এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এই মামলায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লিঙ্ক।" অন্যদিকে সূত্রের খবর, এই মামলায় গ্রেফতার হওয়া আরবাজ মার্চেন্ট আগামীকাল সেশন কোর্টে জামিনের আবেদন জমা দিতে চলেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster