১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

আরিয়ান খান ড্রাগ মামলায় গ্রেফতার এক নাইজেরিয়ান, আটকের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮

গৌরী খানের ৫১ তম জন্মদিবসে শুভেচ্ছা ফারাহ খান এবং সুজান খানের
aaryan khan ncb Bengali News
instagram.com/___aryan___
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ৮ অক্টোবর ২০২১ ১৬:০৬

সম্প্রতি এনসিবি মুম্বাইয়ের ড্রাগ মামলায় আটক করেছে নাইজেরিয়ান একজন ব্যক্তি চিনেডু ইগোয়েকে। এনসিবি প্রধান সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই একটি কেস ফাইল করে দিয়েছেন এবং ৬ মাসের মধ্যে তিনি তদন্ত করবেন। ৪০ টি এস্টেসি ট্যাবলেট সহ তাকে ধরেছে মুম্বাইয়ের এনসিবি। নাইজেরিয়ার এই ব্যক্তির আটকের পরে এই মামলায় আটক ব্যক্তির সংখ্যা হয়ে দাড়ালো ১৮, যার মধ্যে আছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খানও। সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারের সময়, ওয়াংখেড়ে জানিয়েছেন, তার টিম এই ড্রাগ মামলা নিয়ে দুর্দান্ত কাজ করেছে বিগত কয়েক বছরের মধ্যে। ইতিমধ্যেই মহারাষ্ট্র এবং গোয়াতে ১০০ এর বেশি ড্রাগ মামলায় কেস ফাইল দায়ের করে দিয়েছে পুলিশ।

তিনি আরো জানিয়েছেন, এই ড্রাগ মামলায় ইতিমধ্যেই ৩০০ এর বেশি গ্রেফতার হয়ে গিয়েছে। এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ড্রাগ পেডেলার এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করছে মুম্বাই এনসিবি বিউরো। তারা কোনো জঙ্গী গোষ্ঠীর সঙ্গে যুক্ত কিনা কিংবা তাদের কোনো আলাদা ল্যাব আছে কিনা, সেই বিষয়ে খতিয়ে দেখতে শুরু করেছে মুম্বাই এনসিবি। রিয়া চক্রবর্তী ড্রাগ মামলা এবং বলিউডের অন্যান্য ড্রাগ মামলায় এনসিবির এই টিম দুর্দান্ত কাজ করেছে। তারপরেই সম্প্রতি নতুন মামলায় গ্রেফতার হয়েছে শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। গোয়াতে একটি বিলাসবহুল জাহাজে পার্টি চলাকালীন অভিযান চালিয়ে আরিয়ানকে গ্রেফতার করেছিল এনসিবি।

যদিও সমীর জানিয়েছেন, এই মামলায় যে শুধুমাত্র বলিউডকে টার্গেট করা হচ্ছে এরকম কিন্তু নয়। তিনি জানাচ্ছেন, "আমি শুধুমাত্র একটি মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নই। আমাদের কাছে প্রত্যেকটি মামলা সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি অ্যাঙ্গেল এবং প্রত্যেকটি অপরাধী আমাদের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। যাদের কাছে টাকাপয়সা রয়েছে, যারা অনেক বেশি প্রভাব প্রতিপত্তিশালী, সবার বিরুদ্ধেই আমাদের আইন একেবারে স্বচ্ছ। একেবারে ড্রাগ মাফিয়া এবং ড্রাগ সরবরাহকারী পর্যন্ত আমরা তদন্ত করছি। মুম্বাই এবং গোয়াতে এই সমস্যা দীর্ঘদিনের একটি বড় সমস্যা। আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি যে আমরা এনসিবির হয়ে কাজ করছি। এটি একটি জাতীয় সার্ভিস। সারাদেশের আশা-ভরসা এবং দায়িত্ব আমাদের কাধে রয়েছে। আমরা এই মামলার শেষ দেখে ছাড়ব।"

অন্যদিকে আজকে ছিল আরিয়ান খানের মা গৌরী খানের ৫১ তম জন্ম দিবস। সোশ্যাল মিডিয়াতে তার বন্ধুরা তাকে তার জন্মদিনে শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন। ডান্স কোরিওগ্রাফার এবং পরিচালক ফারাহ খান, ইন্টেরিয়ার ডিজাইনার সুজান খান সহ আরো অনেকেই গৌরী খানের পাশে দাঁড়িয়েছেন এই সময়ে। ইন্টেরিয়ার ডিজাইনার গৌরি খান এবং শাহরুখ খানের পুত্র আরিয়ান খান বর্তমানে ড্রাগ মামলায় এনসিবি হেফাজতে রয়েছেন। সূত্রের খবর, খুব শীঘ্রই তাকে জেল হেফাজতে নিয়ে যাওয়া হবে। এই পরিস্থিতিতে গৌরী খানের জন্মদিনে ফরহা লিখেছেন, "এই দুনিয়ার সবথেকে শক্তিশালী মা এবং নারীকে তার জন্মদিনে আমার শুভেচ্ছা। গত সপ্তাহে তোমার উপর দিয়ে কি গিয়েছে সেটা আমরা সবাই বুঝতে পারি।" অন্যদিকে তার ইনস্টাগ্রাম পোষ্টের সুজান খানও গৌরি খানকে শুভেচ্ছা জানিয়েছেন তার জন্মদিনে। সুজান লিখলেন, "ভগবানের ভালোবাসা এবং আশীর্বাদ সব সময় তোমার এবং তোমার পরিবারের উপরে থাকুক।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster