১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

Aryan Khan : আরিয়ান কাণ্ডে নয়া মোড়, জুন মাসের মধ্যে পেশ করতে হবে চার্জশিট

তদন্তকারী সংস্থা বিবৃতি দিয়ে জানায়, এখনও তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি
aaryan khan ncb Bengali News
instagram.com/___aryan___
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩১ মার্চ ২০২২
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২২ ১৭:২২

বলিউডের (Bollywood) অন্যতম চর্চিত বিষয়ের মধ্যে অন্যতম হল, মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেফতারি (Aryan Khan Arrested)। বর্তমানে জেল হেফাজত থেকে মুক্তি পেলেও, শিরোনাম থেকে সরছে না আরিয়ানের নাম। সম্প্রতি মাদক মামলায় শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে ক্লিনচিট দিতে চলেছিল, কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতোন শোরগোল পড়ে যায়। আগামী ২ এপ্রিল এই মামলা সংক্রান্ত চার্জশিট পেশ করার কথা ছিল এনসিবির তরফে। কিন্তু সূত্র থেকে জানা গেছে, তদন্তকারী সংস্থা বিবৃতি দিয়ে জানায় এখনও তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি। তাই আরিয়ান কাণ্ডে চার্জশিট পেশ করতে অতিরিক্ত তিন মাস সময় চেয়েছিল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। তবে এনসিবির সেই আবেদন এদিন খারিজ করে দিল বিশেষ এনডিপিএস আদালত।

বৃহস্পতিবার মুম্বইয়ের এক এনডিপিএস কোর্ট জানিয়েছে, নির্ধারিত সময়ের চেয়ে ৬০ দিন বেশি সময় ধার্য করা হল এনসিবির জন্য, সেই সময়ের মধ্যেই কোর্ডেলিয়া ক্রুজ শিপ-কাণ্ডের চার্জশিট আদালতের সামনে পেশ করতে হবে তদন্তকারী সংস্থাকে। অর্থাৎ অতিরিক্ত দু-মাস সময় দেওয়া হয়েছে সিটকে। কাজেই জুন মাসের মধ্যেই আদালতে পেশ করতে হবে চার্জশিট।

সংস্থার বিশেষ তদন্তকারী দল এদিন আদালতকে জানায়, আরিয়ানের মামলার মোট ১৯ জন অভিযুক্তের বয়ান ইতিমধ্যেই রেকর্ড এবং পর্যালোচনা করেছে তদন্তকারী টিম। পাশাপাশি ১০ জন সাক্ষীর সঙ্গেও কথা বলেছে তাঁরা, তবে আরও ৪ জন সাক্ষীকে জেরা করা বাকি রয়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster