১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

মাদক মামলায় গ্রেফতার অভিনেতা অর্জুন রামপালের প্রেমিকার ভাই, উদ্ধার নিষিদ্ধ ড্রাগ!

মুম্বাই এবং গোয়ার এনসিবির যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে গ্যাব্রিয়েলার ভাইকে
Agesilaos Demetriades Bengali News
আজিসিলাওস ডেমেট্রিয়াডিস instagram.com/agesilaos_demetriades
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১ ২০:২৪

মুম্বাই এবং গোয়ার এনসিবি অর্থাৎ নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর যৌথ অভিযানে মাদক মামলায় আবারও গ্রেফতার হলেন বলিউড অভিনেতা অর্জুন রামপালের প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই অ্যাজিসিলাওস ডেমেট্রিয়াডেস। যদিও এই প্রথমবার না, গতবছরও এই একই কারণে তাকে গ্রেফতার করেছিলেন এনসিবি আধিকারিকরা। এবারে গোয়া থেকে তাকে গ্রেফতার করার সময় তার সঙ্গে চরস ছিল বলে জানিয়েছেন আধিকারিকরা।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের সঙ্গে নারকোটিকসের যোগাযোগ একেবারে সংবাদের শিরোনামে উঠে এসেছিল। বলিউডের মাদক যোগের কথা জানতে পেরেছিল এনসিবি। তারপরেই বলিউডের বেশ কিছু তারকাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। দীপিকা পাড়ুকোন, রাকুল প্রীত সিং, সারা আলি খান সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীদের জিজ্ঞাসাবাদ করে এনসিবি। গ্রেফতার করা হয় কৌতুকশিল্পী ভারতী সিংহ, তার স্বামী হর্ষ লিম্বাচিয়া সহ আরো অনেককেই। রিয়া চক্রবর্তী এবং তার ভাইও এই মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন।

সেই একই সময়ে এই মামলায় প্রথমবার গ্রেফতার হয়েছিলেন অর্জুন রামপালের প্রেমিকার ভাই অ্যাজিসিলাওস। আদতে তিনি দক্ষিণ আফ্রিকার একজন নাগরিক। সেই সময় মহারাষ্ট্রের লোনাভালার একটি দামি রিসর্ট থেকে তাকে গ্রেপ্তার করে এনসিবি। অভিযোগ উঠেছিল যে সময় তাকে গ্রেফতার করা হয়েছিল সেই সময় তার সাথে ভারতে নিষিদ্ধ ড্রাগ মিলেছিল। মাদক যোগের কারণে সেই সময় এনসিবি অভিনেতা অর্জুন রামপাল এবং তার প্রেমিকা গ্যাব্রিয়েলাকেও জেরা করেছিল। বছর ঘুরতে না ঘুরতেই আবারো একই মামলায় গ্রেফতার গ্যাব্রিয়েলার ভাই। সম্ভাবনা রয়েছে, আবারও অভিনেতা অর্জুন এবং তার প্রেমিকাকে এনসিবি জেরার সম্মুখীন হতে হতে পারে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster