১২ নভেম্বর, ২০২৬
বিনোদন

রহস্য রোমাঞ্চে ভরপুর 'হত্যামঞ্চ', সত্যান্বেষণে অগ্রণী ব্যোমকেশ বক্সী

অসমাপ্ত গল্প 'বিশুপাল বধ' এর রহস্য সমাধান করতে পর্দায় আসছেন ব্যোমকেশ বক্সী
Sohini Sarkar 1 Bengali News
সোহিনী সরকার Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জুলাই ২০২২
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৪:০০

সাল ১৯৭১। দেশ জুড়ে চলছে রক্তক্ষয়। নকশাল আন্দোলনের প্রহারে জর্জরিত সাধারণ জীবন। এরই মধ্যে শহরের এক নাম করা মঞ্চে ঘটে গেল নৃশংসতা। খুন হলেন এক ব্যাক্তি। শুধুই কি খুনীর প্রতিশোধ স্পৃহা! নাকি জড়িয়ে আছে প্রেম থেকে বিশ্বাসঘাতকতার করুন পরিণতি? কে উদ্ধার করবে এই রহস্যের সমাধান? ডাক পড়লো বক্সী বাবুর! ব্যোমকেশ বক্সী। আর এই ঘটনাকে নিয়েই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখে ফেলেন 'বিশুপাল বধ'। কিন্তু সেই গল্প ছিল অসমাপ্ত। অরিন্দম শীল (Arindam Sil) সেই গল্পকেই সমাপ্ত আকারে পর্দায় পরিবেশন করতে চলেছেন 'ব্যোমকেশ হত্যামঞ্চ' (Byomkesh Hatyamancha) ছবির মাধ্যমে।

'ব্যোমকেশ'এর ভূমিকায় চির পরিচিত আবীর চ্যাটার্জী (Abir Chatterjee)। এর আগেও অরিন্দম শীলের পরিচালনায় আবীরকে 'সত্যান্বেষী'র রূপে দেখা গেছে। 'ব্যোমকেশ গোত্র’, ‘হর হর ব্যোমকেশ’ ও ‘ব্যোমকেশ পর্ব’ ছবিতে তাঁরা জুটি বেঁধেছিলেন। এতদিন পর তাঁদের যুগলবন্দি ফের বড় পর্দায় আসতে দেখে উচ্ছ্বসিত ব্যোমকেশ-প্রেমীসহ সমগ্র সিনেমামহল। বলাই বাহুল্য, এই ছবিতে তৎকালীন কলকাতার সফরের সাক্ষী হবেন দর্শক। ইতিহাস, রহস্য, রোমাঞ্চ, প্রেম, প্রত্যাখ্যান থাকবে ছবির পরতে পরতে।

চার বছর পর ফিরছেন আবীর চ্যাটার্জী 'ব্যোমকেশ' বেশে। এবারেও তাঁর সহধর্মিণী সত্যবতীর ভূমিকায় অভিনয় করছেন সোহিনী সরকার (Sohini Sarkar)। বিশেষ চরিত্রে আছেন অর্ন মুখোপাধ্যায় (Arna Mukhopadhyay), কিঞ্জল নন্দ (Kinjal Nanda), সূহত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhyay) প্রমুখ। পাওলি দামকেও (Paoli Dam) বেশ অনেক বছর পর দর্শক পাবেন বড় পর্দায় 'সুলোচনা'র চরিত্রে।

প্রায়শই সামাজিক মাধ্যমে, এই ছবির চরিত্রদের শুটিংয়ের ব্যস্তময় মেজাজকে অনুগামীদের সামনে তুলে ধরতে দেখা যায়। তাঁরা যে সকলে মিলে এই ছবির আমেজকে চুটিয়ে উপভোগ করছেন, তাঁদের করা ভিডিওগুলি দেখলে তা ঠাওর করা সম্ভব। এখন চলছে ছবির জোর কদমে প্রচার। প্রচারে কলাকুশলীরা হাজির থাকছেন প্রায় সকলেই। আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ব্যোমকেশ হত্যামঞ্চ'।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster