১৫ নভেম্বর, ২০২৬
বিনোদন

আশির দশকের রক্তাক্ত শিবপুরের গল্প বলবেন অরিন্দম ভট্টাচার্য, 'মাফিয়া কুইন'এর চরিত্রে স্বস্তিকা

আগামী ৩০ জুন মুক্তি পাবে অরিন্দম ভট্টাচার্য পরিচালিত ছবি "শিবপুর"

আশির দশকের রক্তাক্ত শিবপুরকে এবার বড় পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। একজন সাধারণ গৃহবধূর অপরাধ চক্রের সঙ্গে মিলিত হয়ে 'মাফিয়া কুইন' হয়ে ওঠা, এবং এই পরিস্থিতিকে দমন করবার সকল রকম প্রচেষ্টার ছবি ফুটে উঠবে আসন্ন ছবি "শিবপুর" (Shibpur) এ। আলোচ্য 'মাফিয়া কুইন' এর চরিত্রে অভিনয় করবেন স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee), এবং পুলিশ অফিসারের ভূমিকায় থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)।

বেশ কিছু বছর আগে পর্যন্ত হাওড়ার শিবপুর এলাকাটি কুখ্যাত হিসেবেই গণ্য হত সাধারণ নাগরিকদের কাছে। বাম আমলের সময় অর্থাৎ আশির দশকে এই অঞ্চলের যে ভয়ানক রূপ দেখেছিল বাংলা, সেই বিভীষিকা এখনও বয়ে নিয়ে চলেন এখানকার অধিবাসীরা। সেই সময়ে, বাম এবং কংগ্রেসের রাজনৈতিক দ্বন্দ্বের বলি হয়েছেন অনেক সাধারণ নিরপরাধ মানুষ। অপরাধীদের আখড়া হয়ে ওঠে এই স্থান। অরিন্দম ভট্টাচার্য তাঁর ছবিতে সেই দুর্নীতিগ্রস্ত শিবপুরের চিত্রই অঙ্কন করবেন। একজন সাধারণ গৃহবধূ ঠিক কোন কারণে অপরাধ চক্রের সঙ্গে মিলিত হয়ে হিংসাত্মক পথটি বেছে নেন, সে রহস্যও উদঘাটিত হবে ছবিতে। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সুলতান সিং নামের এক পুলিশ অফিসারের আগমন ঘটবে। এই চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জী।

এই ছবি নিয়ে মাঝে অনেক রকম বিতর্ক দানা বাঁধে। এই ছবির প্রযোজকের অভব্য আচরণের বিরুদ্ধে মামলা দায়ের করেন ছবির অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। তাই ছবি মুক্তির তারিখ বেশ পিছিয়ে যায়। সম্প্রতি পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে, ছবির মুক্তির তারিখ ঘোষণা করেছেন কলাকুশলীরা। এই ছবিতে স্বস্তিকা এবং পরমব্রত ছাড়াও অভিনয় করেছেন খরাজ মুখার্জী (Kharaj Mukherjee), রজতাভ দত্ত (Rajatava Dutta) , মমতা শঙ্কর (Mamata Shankar), সুস্মিতা চ্যাটার্জী (Susmita Chatterjee), সুজন মুখার্জী (Sujan Mukherjee), রাজদীপ সরকার (Rajdeep Sarkar) প্রমুখ। আগামী ৩০ জুন বড় পর্দায় আশির দশকের সেই অপরাধ-প্রবণ শিবপুরের সাক্ষী হবেন দর্শক মহল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster