৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

ভালো ভাষা আর ভালোবাসায় থাকার ইচ্ছে থেকেই অর্ঘ্য ঘোষালের "Love" এর জার্নি শুরু...

বাংলা সাংস্কৃতিক জগতে একের পর এক স্বাধীন ও মৌলিক কাজ উপহার দিচ্ছে শ্রী অর্ঘ্য ঘোষাল। সেই চমক আর উপহারে মিলেমিশে যাচ্ছে দুই বাংলাও... এবার প্রকাশিত হল, "Love", সেই প্রসঙ্গেই একান্ত আলাপচারিতায় পরিদর্শকের সুকন্যার সঙ্গে অর্ঘ্য ঘোষাল।
arghya ghoshal love song poster Bengali News
facebook.com/sanu.onrock
sukanya
সুকন্যা রায়
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১ ২০:৩২

নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে।

কবিগুরু ভালোবাসাকে এভাবেই ব্যাখ্যায়িত করেছিলেন। বলেছিলেন, ভালোবাসা তো তাই, যা দেয় অনন্তের আস্বাদ। সময় আর প্রেক্ষিত বদলালেও ভালোবাসা অবিরত আমরা এভাবেই খুঁজতে অভ্যস্ত। তেমনভাবেই এবার ভালোবাসাকে ছুঁলেন শিল্পী শ্রী অর্ঘ্য ঘোষাল।

৯ই সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম সারির মিউজিক লেবেল সিডি প্লাস এন্টারটেইনমেন্ট থেকে মুক্তি পেলো অর্ঘ্য ঘোষালের স্বাধীন বাংলা গানের মিউজিক্যাল Shorts "Love".. ইতিমধ্যেই শ্রোতা ও দর্শকদের মনে সাড়া জাগিয়েছে এই নতুন কাজ। দুই বাংলার অজস্র মানুষের ভালোবাসায় আপ্লুত শিল্পীরা।

সিডি প্লাসের CEO হাম্মাদ রশিদ জানান যে,তিনি ভীষণ ভাবে খুশি ঢাকায় বসে অর্ঘ্যের মত কলকাতার এরকম তরুণ এক সম্ভবনাময় মিউজিক মেকারের সাথে কাজ করে। অর্ঘ্যর কথা অনুযায়ী, এই বছর কোভিডের জন্য ওপারে যাওয়া সম্ভব হয়নি। অনলাইনেই ওপারে কাজ করার স্বপ্নপূরণ হয়েছে তাঁর। পুজোর পরেই অর্ঘ্য এবং সিডি প্লাসের কোলাবোরেশনে অনেক কাজ আসবে মিউজিক ডিরেক্টর হিসাবে বাংলাদেশী নাটকে।

অর্ঘ্য জানাচ্ছেন আরও "ইন্ডিয়াতে থেকে এই প্যান্ডেমিকে সম্পূর্ণভাবে বাংলাদেশের কিছু অচেনা মানুষের সাথে চেনা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে, যাদের আমি কয়দিন আগেও চিনতাম না কিন্তু তারা যেভাবে পাশে থেকেছেন তাতে আমার বাংলাদেশের মানুষদের প্রতি ভালোবাসা আরো কয়েকগুন বেড়ে গেছে , আমি বর্ডার খুললে বাংলাদেশ গিয়ে ওই মানুষগুলোর সাথে কিছু আনন্দের সময় কাটাতে চাই"।

রেডিও জকি হিসেবে কাজ করা শুরু, তারপর মিউজিকের পুরোনো নেশা পেয়ে বসে। কলকাতায় বেশ কয়েকটি কাজের সাফল্যের পর বাংলাদেশের সাথে কাজ করে বেশ আশাবাদী অর্ঘ্য, নতুন প্রতিভাদের নিজের জায়গা করে নেওয়াতে একটু লড়াই থাকলেও তা অসম্ভব নয় বলে জানাচ্ছেন মিউজিক ডিরেক্টর অর্ঘ্য ঘোষাল। মৌলিক ও স্বাধীনভাবে কাজ করার ইচ্ছে থেকেই একের পর এক অসাধারণ কাজ উপহার দিয়ে চলেছেন অর্ঘ্য। আগামী দিনেও তাঁর সাফল্যের গতি অব্যাহত থাকবে, সেই শুভ কামনায় "পরিদর্শক।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster