১০ নভেম্বর, ২০২৬
বিনোদন

সবুজ পাগড়ি, 'স্যুটেড-বুটেড' সর্দারজি, 'লক্ষ্মী কাকিমা'র বাড়িতে, কার আগমন?

গল্পে আসতে চলেছে নতুন চমক, চেনেন এই পাঞ্জাবি সর্দারজিকে?
Aparajita lokkhi kakima 2 Bengali News
instagram.com/adhyaaparajita
srijeeta-banerjee
সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: ২৮ মার্চ ২০২২
শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ২১:০৮

গল্পে নতুন চরিত্রের আগমন মানে, কাহিনীর প্লটের আবার মোড় পরিবর্তন হওয়া। পরিচালক প্রযোজকেরা, দর্শকের উন্মাদনা বোঝেন। তাই, কোন নতুন চরিত্রের আগমনে কাহিনীকে 'টুইস্ট' দিতে, নির্মাতাদের নিত্যনতুন কৌশল অবলম্বনের জুড়ি মেলা ভার। সেরকমই একটি বিশেষ চমক আসতে চলেছে 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' (Lokkhi Kakima Superstar) ধারাবাহিকে। কানাঘুষো শোনা যাচ্ছে, দর্শক বন্ধুরা খুব শীঘ্রই  চমকিত হতে চলেছেন, ধারাবাহিকের এই আয়োজনে। কিন্তু কি সেই চমক? কোন নতুন চরিত্র? নাকি কোন চরিত্রের 'তাক লাগানো' ছদ্মবেশ? উত্তরটা খুব সহজেই পাওয়া যাবে, আমাদের 'লক্ষ্মী কাকিমা'র 'লক্ষীর ভান্ডার', অর্থাৎ স্বয়ং অপরাজিতা আঢ্যের (Aparajita Adhya) সামাজিক মাধ্যম (ইনস্টাগ্রাম) থেকে।

আপাতত এই বিষয়ে ধারাবাহিকের কোন প্রোমো বা আগাম পর্বের কোন সম্প্রচারে সেই চমকের ইঙ্গিত না মিললেও, অপরাজিতা আঢ্যের করা সম্প্রতি একটি পোস্টে দেখা যাচ্ছে, 'লক্ষ্মী কাকিমা' ব্যস্ত, তাঁর নতুন অবতার নির্মাণে। চাপ দাড়ি, সবুজ পাগড়ি, স্যুটেড-বুটেড আউটফিট এবং সানগ্লাসে হুবহু কোন এক পাঞ্জাবি সর্দারজি। ভিডিওটিতে তাঁর মেকআপ নেওয়ার মুহূর্ত বন্দি না হলে, কারুর পক্ষেই তাঁর এই ছদ্মবেশ দেখে চেনার জো থাকতো না।

'ভার্সেটাইল' এই অভিনেত্রীকে, বিভিন্ন সময়ে, বিভিন্ন চরিত্রের খাতিরে নানারকম অবতারে দেখা গেছে। কিন্তু পাঞ্জাবি সর্দারজির চরিত্রে খুব সম্ভবত তাঁকে এই প্রথম দর্শক দেখতে চলেছেন। অপরাজিতার  'স্ক্রীনপ্রেসেন্স' এতই শক্তিশালী যে, এক মুহূর্তের জন্য মনে হচ্ছে না এই অবতার আরোপিত। আন্দাজ করা যায়, 'লক্ষ্মী কাকিমা' তাঁর বাড়ি বাঁচাতেই, ষড়যন্ত্রকারীদের জব্দ করবার জন্য এই বেশ ধরেছেন।

পঁচিশ বছরের অভিনয় জীবনে, 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' ধারাবাহিকের হাত ধরে, প্রায় চার বছর পর ছোটপর্দায় ফিরলেন অপরাজিতা। ঘরে এবং বাইরে, দুই সংসারের দায়িত্ব তাঁর অভিনীত চরিত্র, লক্ষ্মী কাকিমার কাঁধে। একজন সাধারণ গৃহবধুর মধ্যেও বিরাজ করেন, স্বয়ং 'দশভূজা'। তাই অন্যান্য পরিবারের গৃহলক্ষীর মতো, লক্ষ্মী কাকিমাও হলেন, তাঁর পরিবারের ভিত, তথা 'সুপারস্টার'। নানারকম পারিপার্শ্বিক জটিলতা, কুটিলতাকে জয় করে,  ঢাল হয়ে রক্ষা করে চলেছেন তিনি তাঁর সংসারকে। উল্লেখ্য, 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার' ধারাবাহিকের সেটের মধ্যেও, পূর্ণ হয়েছে অপরাজিতার ভান্ডার। গত ফেব্রুয়ারীতে তাঁর জন্মদিনে, এই প্রথম তিনি শুটিংয়ে কেক কেটেছেন। প্রত্যেক কলাকুশলীর তার প্রতি নিবেদনে তিনি যারপরনাই উচ্ছসিত এবং কৃতজ্ঞ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster