১২ নভেম্বর, ২০২৬
বিনোদন

৩৪ বছরে পা দিলেন অনুষ্কা শর্মা, লাঞ্চ ডেট থেকে ফিরে আদুরে শুভেচ্ছা বিরাটের

শনিবারের ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছেন বিরাট
Virat Anushka Bengali News
instagram.com/anushkasharma
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১ মে ২০২২
শেষ আপডেট: ১ মে ২০২২ ২০:৩৬

২০০৮ সালে ‘রাব নে বানা দি জোড়ি'র সঙ্গে বলিউডে অভিষেক হয় অনুষ্কার। এরপর ‘ব্যান্ড বাজা বারাত’, ‘পিকে’, ‘জাব তক হ্যায় জান’, ‘সুলতান', 'জিরো' সহ একাধিক জনপ্রিয় ছবির লীড রোলে অভিনয় করেছেন অনুষ্কা। পরিচালনা করেছেন বেশ কিছু ছবি। তারপর রুপোলি পর্দা থেকে লম্বা বিরতি নিয়েছেন বিরাট ঘরণী। যদিও ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস' নিয়ে কামব্যাক করতে চলেছেন তিনি। আজ তাঁর জন্মদিন। ৩৪ বছরে পা দিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma Birthday)।

অনুষ্কার জন্মদিনের ঠিক আগে নিজের পজিশনে ফিরেছেন কোহলি। শনিবারের ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছেন বিরাট। এটাই বোধহয় অনুষ্কাকে জন্মদিনের সেরা উপহার বিরাটের। রবিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসছেন অনুষ্কা। তবে দুপুর পেরিয়ে গেলেও সোশ্যাল মিডিয়ায় কিছুই লেখেননি বিরাট।

শেষে বিকেলে আসে বিরাটের ঝলক। এদিন বিকালে অনুষ্কাকে আদুরে শুভেচ্ছা জানালেন আরসিবি-র প্রাক্তন অধিনায়ক। বিরাট অনুষ্কার উদ্দেশে লেখেন, "ভাগ্যিস তুমি জন্মেছিল। আমি জানি না তোমাকে ছাড়া আমি কী করতাম! তুমি সত্যিই সুন্দরী, শুধু বাইরে থেকে নও অন্তর থেকেও। দারুণ একটা দুপুর কাটল প্রিয় মানুষগুলোর সঙ্গে।"

বিরাটের সঙ্গে অনুষ্কার প্রথম আলাপ ২০১৩ সালে এক বিজ্ঞাপনী শ্যুটে। সেখান থেকে শুরু বন্ধুত্ব, এরপর প্রেম। মাঝে দূরত্বও এসেছিল সম্পর্কে, তবে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলে এক হন দুজনে। ২০১৭ সালে অনুষ্কার সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিরাট। ইতালির টাস্কানিতে গিয়ে বিয়ের পিঁড়িতে বসেন বিরাট-অনুষ্কা। বর্তমানে মেয়ে ভামিকাকে নিয়ে সুখী গৃহকোণ তাঁদের।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster