২২ নভেম্বর, ২০২৬
বিনোদন

করোনাভাইরাস আক্রান্ত হলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, চিন্তায় অনুরাগীরা

গোলন্দাজ ছবির প্রিমিয়ারে গিয়ে সেখানেই অভিনেতা করোনা আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন অনেকে
anirban bhattacharya Bengali News
instagram
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২১ ১৪:২৬

এবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। বিগত ৮ দিন ধরেই উপসর্গহীন সংক্রমণে ভুগে চলেছেন টলিপাড়ার এই অভিনেতা। জানা যাচ্ছে বর্তমানে তিনি আইসোলেশনে তার বাড়িতে রয়েছেন। তবে পরিবার সূত্রে খবর, আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ডাক্তারের পরামর্শ মেনে সমস্ত রকম ওষুধ এবং খাবার গ্রহণ করছেন তিনি। অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অনেকেই।

তবে অনির্বাণ ভট্টাচার্য প্রথম নন, এর আগেও টলিউডে করোনা হানা দিয়েছে। এর আগেও টলিউডের বহু অভিনেতা করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে উল্লেখযোগ্য ছিলেন কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, অপরাজিত আঢ্য সহ আরো অনেকে। চলতি বছরে কৌশিক গঙ্গোপাধ্যায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন। এছাড়াও এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন কৌশিক গাঙ্গুলির পুত্র উজান গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন কিছুদিন আগে। সেই সময় তার ছেলেকে একা রেখে তাকেও আইসোলেশনে থাকতে হয়েছিল।

জানিয়ে রাখি, গত ১০ অক্টোবর মুক্তি পেয়েছে অভিনেতা দেব অভিনীত নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবনী নির্ভর সিনেমা গোলন্দাজ। এই সিনেমায় ভার্গবের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই ছবির প্রিমিয়ার করার জন্য তিনি গিয়েছিলেন বলে খবর। জানা যায় তার পরেই নাকি তিনি অসুস্থ বোধ করেন। করোনাভাইরাস পরীক্ষা করার পর পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের দেহে কোন রকম করোনাভাইরাস এর উপসর্গ নেই। বাড়িতে আর কোনো সদস্যের দেহে করোনা ভাইরাসের কোন উপসর্গ নেই বলে জানা যাচ্ছে।

আগামী ৪ নভেম্বর হইচই প্লাটফর্মে ব্যোমকেশ সিরিজের পরবর্তী এপিসোড চোরাবালি মুক্তি পেতে চলেছে। প্রখ্যাত লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চোরাবালি গল্প অবলম্বনে এপিসোড তৈরি করা হয়েছে। এছাড়াও হইচইয়ে মুক্তি পেতে চলেছে একটি নতুন সিরিজ মন্দার। এই মাধ্যমে পরিচালক হিসেবে টলিউডের নিজের সফর শুরু করবেন অনির্বাণ ভট্টাচার্য। বলিউডেও কাজ শুরু করছেন অভিনেতা। রানী মুখার্জির নতুন ছবি মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়েতে আমরা তাকে অভিনয় করতে দেখব। কিন্তু তার আগেই করনা ভাইরাসে আক্রান্ত হলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। আপাতত তারকার আরোগ্য কামনার জন্য অনুরাগীরা চিন্তিত।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster