১০ নভেম্বর, ২০২৬
বিনোদন

আসতে চলেছে ' মির্জাপুর সিজন 2', মুক্তি পেল ট্রেলার

আগামী ২৩ শে অক্টোবর অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে মির্জাপুরের দ্বিতীয় সিজন

১৬ই নভেম্বর, ২০১৮ অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল 'মির্জাপুর' নামক এই থ্রিলার ওয়েব সিরিজটি। হত্যা, প্রতিশোধ, প্রেম, যৌনতায় ভরপুর এই সিরিজটি দর্শকদের মধ্যে রীতিমত হইচই ফেলে দিয়েছিল। কালিন ভাইয়া, গুড্ডু, গলু, মুন্না ত্রিপাঠি, বীণা ত্রিপাঠি ইত্যাদি এই সিরিজের চরিত্রগুলি দর্শকমহলে অতি জনপ্রিয়।

বিজ্ঞাপন

আগের সিজনে আমরা দেখতে পেয়েছিলাম মুন্নার হাতে মারা যাচ্ছে বাবলু। এবং কালিন ভাইয়ের ক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পায়। এরপরের সিজনে গল্প কোনদিকে মোড় নিতে চলেছে তা নিয়ে দর্শকদের মধ্যে একটা জল্পনা চলছিল অনেকদিন ধরে। দুবছর পরে দ্বিতীয় সিজনের ট্রেলার মুক্তি পাওয়ায় জল্পনার অবসান ঘটেছে।

ট্রেলার দেখে যেটুকু আভাস পাওয়া যাচ্ছে তাতে বোঝা গেল, কালিন ভাইয়ের রাজত্বে আরও শক্তিশালী হয়ে উঠেছে মুন্না। অন্যদিকে স্ত্রী ও ভাইয়ের খুনের প্রতিশোধ নিতে মরিয়া গুড্ডু। বৃদ্ধ শ্বশুরকে ঘুঁটি করে নতুন এক ছক কষছে বীণা ত্রিপাঠী। পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী, রসিকা দুগ্গল, কূলভূষণ খরবন্দা, প্রমুখ স্টার কাস্টের পাশাপাশি এই সিজনে দেখা যাবে হর্ষির্ত শেখর গৌর, প্রিয়াংশু পাইনিউলি, অঞ্জুম শর্মা, রাজেশ তৈলঙ্গ ঈশা তলওয়ার এর মত অভিনেতা অভিনেত্রীরা।

বিজ্ঞাপন

এই সিরিজের‍ও পরিচালনার দায়িত্ব সামলেছেন গুরমীত সিং এবং মিহির দেশাই। সিরিজের অন্যতম প্রযোজক ফারহান আখতার। সবমিলিয়ে আগামী ২৩শে অক্টোবর অ্যামাজন প্রাইমে এই সিরিজের মুক্তির অপেক্ষায় অনুরাগীরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster