৩১ অক্টোবর, ২০২৬
বিনোদন

গুজরাটে গিয়ে আবেগপ্রবণ আলিয়া, করলেন জিলিপি খাওয়ার আবদারও

গুজরাটি রক্ত বইছে আলিয়ার শরীরে, ছবির প্রচারে গুজরাট এসে রহস্য ফাঁস করলেন 'রানী'
Alia Bhatt white saree Bengali News
instagram.com/aliaabhatt
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৩ ১০:১০

দেখতে দেখতে প্রায় এগারো বছর কেটে গেছে তাঁর ইন্ড্রাস্ট্রিতে। তবু যেন নিজের অভিনয় দক্ষতা দিয়ে বলিউডের রাজ সিংহাসনে আরও জাঁকিয়ে বসছেন আলিয়া ভাট (Alia Bhatt)। বলিউডের 'গাঙ্গুবাই' ব্যস্ত এখন তাঁর আগাম ছবির প্রচারে। সে কারণে সহ অভিনেতা রণবীর সিংহর (Ranveer Singh) সঙ্গে গুজরাটে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। সেখানে প্রচারে গিয়ে নিজের বংশ নিয়ে এক রহস্য উন্মোচন করেন আলিয়া। সঙ্গে করেন জিলিপি খাওয়ার আবদারও।

গুজরাটে গিয়ে আলিয়া কথায় কথায় জানান, তাঁর শরীরে বইছে গুজরাটি রক্ত। এই প্রথম তিনি গুজরাটে এলেন। প্রসঙ্গত তাঁর পিতৃপুরুষ নানাভাই ভাট (Nanabhai Bhatt) ছিলেন গুজরাটের কাথিয়াবাড় থেকে আসা এক হিন্দু ব্রাহ্মণ। সেই অঞ্চলের গণিকা-বৃত্তি ঘিরেই আবর্তিত ছবি 'গাঙ্গুবাই কাথিয়াবাড়ি'তে (Gangubai Kathiawadi) অভিনয় করেও, আলিয়ার গুজরাটে আসা হয়নি। তাঁর আগাম ছবি, 'রকি ঔর রানী কী প্রেম কাহানী' (Rocky Aur Rani Ki Prem Kahani) তাঁকে সেই সুযোগ করে দিয়েছে। গুজরাটে এসে তাই বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েছেন মহেশ-কন্যা।

'রকি ঔর রানী কী প্রেম কাহানী' মূলত দুই ভিন্ন সংস্কৃতির তরুণ তরুণীর প্রেম নিয়ে আবর্তিত। তাঁদের ভিন্ন পারিপার্শ্বিকতা, ভিন্ন জীবন যাপন কীভাবে তাঁদের প্রেমকে নিয়ন্ত্রণ করছে, সেই চিত্র ফুটে উঠেছে ছবির ট্রেলারে। ছবিটিতে আলিয়া ভাট এবং রণবীর সিংহ ছাড়াও রয়েছেন বাংলার দুই অতি পরিচিত মুখ, টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury) এবং চূর্ণী গাঙ্গুলি (Churni Ganguly)। এছাড়াও জয়া বচ্চন (Jaya Bachchan), শাবানা আজমি (Shabana Azmi), ধর্মেন্দ্রর (Dharmendra Deol) মত গুণী শিল্পীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ছবির শুভমুক্তি আগামী ২৮ জুলাই।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured