১ নভেম্বর, ২০২৬
বিনোদন

দীর্ঘ চারদিন একরত্তি মেয়েকে ছেড়ে, কেমন কাটল আলিয়ার প্রথম "মেট গালা"র সফর?

বিশ্বের অন্যতম আলোচিত ফ্যাশন শোয়ে, সাদা মুক্তোর গাউনে নজর কেড়েছেন আলিয়া ভাট
Alia Bhatt white saree Bengali News
instagram.com/aliaabhatt
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ মে ২০২৩
শেষ আপডেট: ৬ মে ২০২৩ ১৩:৪৩

বিশ্বের অন্যতম বহুল চর্চিত ফ্যাশন শো হল 'মেট গালা' (Met Gala) । কে কত বড় "ফ্যাশনিস্তা", তারই চলে হাড্ডাহাড্ডি লড়াই। গত ১ মে, নিউ ইয়র্কে আয়োজিত হল ফ্যাশনের এই মহা-যজ্ঞটি। দেশ বিদেশের নানা তারকার সঙ্গে এবারে প্রথমবারের জন্য উপস্থিত হয়েছিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। নিউ ইয়র্কে আয়োজিত হওয়ার দরুন, তাঁকে একরত্তি মেয়ে রাহাকে (Raha) ছেড়ে থাকতে হয়েছে দূরে। কীভাবে এই দিনগুলি, ছ'মাসের কন্যার থেকে দূরে কাটিয়েছেন তিনি, সম্প্রতি সেই অভিজ্ঞতার কথাই এক সাক্ষাৎকারে জানিয়েছেন আলিয়া।

গত বছর নভেম্বর মাসে জন্ম হয় ছোট্ট রাহার। আলিয়া এবং রণবীরের (Ranbir Kapoor) এই একমাত্র কন্যাটি সেভাবে এখনও জনসমক্ষে না এলেও, তাকে নিয়ে নেটিজেনদের কৌতূহলের অন্ত নেই। মেট গালার দরুন প্রায় চারদিন মত আলিয়াকে তাঁর একরত্তি সন্তানের থেকে দূরে থাকতে হয়। স্বভাবতই আলিয়ার কাছে প্রথম মেট গালায় তাঁর অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন ধেয়ে যাওয়ার সঙ্গে যোগ হয়, এই কদিন মেয়েকে ছেড়ে তাঁর কেমন কেটেছে! আলিয়া জানান, আগে চরম ব্যস্ততা থাকলেও খুব জোর একদিন রাহাকে ছাড়া থাকতে হত তাঁকে। কিন্তু এবারে চারদিন একটানা ছোট্ট মেয়েটির থেকে দূরে থাকা যথেষ্ট কষ্টকর ছিল তাঁর পক্ষে। রাহা এখন ছয় মাসের, তাই আলিয়া সুযোগ পেলেই যথা সম্ভব এই একরত্তির সঙ্গে ভিডিও কলের মাধ্যমেই দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করতেন।

মেট গালা ২০২৩ এ, সাদা মুক্তোর গাউনে 'রেড কার্পেট' এ আলোড়ন সৃষ্টি করেন বলিউডের "গাঙ্গুবাই"। ডিজাইনার প্রবাল গুরুংয়ের (Prabal Gurung) তৈরি এই পোষাকে প্রায় দশ হাজার মত মুক্তোর উপস্থিতি ছিল। যৎসামান্য হীরের অলঙ্করণে আলিয়া হয়ে উঠেছিলেন মোহময়ী।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured