৩১ অক্টোবর, ২০২৬
বিনোদন

করণকে 'বিতর্কিত' আখ্যা আলিয়ার? 'কফি উইথ করণ' এর নতুন পর্ব নিয়ে শোরগোল নেট দুনিয়ায়

শীঘ্রই 'কফি উইথ করণ' এ আসতে চলেছেন আলিয়া ভাট এবং করিনা কাপুর খান

বেশ কিছুদিন আগে শুরু হয়েছে 'কফি উইথ করণ' (Koffee with Karan) এর সিজিন ৮। রণবীর-দীপিকা, সানি দেওল-ববি দেওলের মত বলিউড তারকাদের নিয়ে জমে উঠেছে পর্বগুলি। সঙ্গে রয়েছে বিতর্কও। খুব শীঘ্রই আসন্ন একটি পর্বে দেখা যাবে আলিয়া ভাট (Alia Bhatt) এবং করিনা কাপুর খানকে (Kareena Kapoor Khan)। মুক্তি পেয়েছে প্রোমো। যেখানে দেখা গেছে, এই অনুষ্ঠানকে বিতর্কিত আখ্যা দিয়েছেন বলিউডের 'গাঙ্গুবাই' আলিয়া ভাট, এবং তা নিয়ে শোরগোল পড়েছে নেট দুনিয়ায়।

প্রায় সপ্তাহ দুই আগে সম্প্রচারিত হয় বহু চর্চিত রিয়েলিটি শো, 'কফি উইথ করণ ৮' এর প্রথম পর্ব। পরিচালক করণ জোহরের (Karan Johar) এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাডুকোন (Deepika Padukone)। বলাবাহুল্য, এই প্রথম পর্ব থেকেই দীপিকার কিছু মন্তব্য ঘিরে ঘনীভূত হয় বিতর্ক। এর আগেও এই অনুষ্ঠানের জেরে একাধিক তারকা সম্মুখীন হয়েছেন নেটিজেনদের তীব্র আক্রোশের। হার্দিক পাণ্ডের (Hardik Pandya) মত খেলোয়াড়কে পর্যন্ত দাঁড়াতে হয়েছিল কেরিয়ার ধ্বংসের মুখে। বিতর্ক পিছু ছাড়ে না বলে, আসন্ন পর্বে করণের স্নেহের পাত্রী স্বয়ং আলিয়ার মুখে বলতে শোনা যাবে, 'কফি উইথ করণ' একটি বিতর্কিত নাম। যদিও বলাবাহুল্য, এই কথা তিনি নিছক মজার ছলে বলেছেন।

আলিয়ার সঙ্গে উপস্থিত থাকবেন 'ননদ' করিনা কাপুর খান। প্রোমোতে তাঁকেও প্রশ্নের ফাঁদে জড়ান 'হোস্ট' করণ। শোনা যায়, 'কাহো না পেয়ার হে' ছবির জন্য নির্বাচন করা হয়েছিল 'বেবো'কে। কিন্তু সেই আসন দখল করেন আমিশা প্যাটেল (Amisha Patel)। তাই যেকোনও জায়গায় আমিশাকে এড়িয়ে যান নবাব-পত্নী। তাঁদের পারস্পরিক দ্বন্দ্ব নিয়ে করণ করিনাকে প্রশ্ন করলেও, তিনি তা এড়িয়ে গেছেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured