১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

কার মত দেখতে হয়েছে কাপুর পরিবারের ছোট্ট লক্ষ্মী, উত্তর দিলেন নিতু কাপুর

কাপুর পরিবার জুড়ে এখন আনন্দের মরশুম, ছোট্ট লক্ষ্মীর আগমনে খুশির জোয়ার বি-টাউন জুড়ে

চলতি বছরের এপ্রিল মাসেই সাত পাকে বাঁধা পড়েন বলিউডের 'বরফি' এবং 'গাঙ্গুবাই'। মাস কয়েক যেতে না যেতেই সুখবরটি চলে আসে। দেন খোদ হবু মা। এতক্ষণে নিশ্চয়ই আর কোথাও সন্দেহের অবকাশ থাকে না কাদের নিয়ে কথা হচ্ছে! রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt), সম্প্রতি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এই খবরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ থেকে বলিউড তারকারা, তেমনই কাপুর পরিবার জুড়ে শুরু হয়েছে উৎসবের আবহ। প্রসবের সময় আলিয়ার সঙ্গে ছিলেন তাঁর মা সোনি রাজদান (Soni Razdan) এবং শাশুড়ি নিতু কাপুর (Neetu Kapoor)। রবিবার এইচ.এন. রিলায়েন্স ফাউন্ডেশন হসপিটালের (H.N Reliance Foundation Hospital) বাইরে হাস্যজ্জ্বল মুখে দেখা গেল নব পিতামহী নিতু কাপুরকে। পাপারাজিদের প্রশ্নের উত্তর দিলেন হাসিমুখে।

রবিবার দুপুর ১২.০৫ এ আলিয়ার কোল আলো করে আসে কাপুর পরিবারের লক্ষ্মী! ঘন্টা কয়েকের মধ্যেই সামাজিক মাধ্যমে (Social Media) জীবনের অন্যতম এই প্রাপ্তির উচ্ছ্বাস প্রকাশ করেন মহেশ-কন্যা। একরত্তিকে 'ম্যাজিকাল গার্ল' হিসেবে সম্বোধন করেন তিনি। আলিয়ার প্রসবের পর নিতু কাপুরকে হাসপাতালের বাইরে দেখা গেলে, তাঁকেও পাপারাজিরা ঘিরে ধরেন। নিতুকে প্রশ্ন করেন, একরত্তি শিশু কন্যা কার মত দেখতে হয়েছেন, রণবীর নাকি আলিয়া! নতুন 'দাদি' উত্তর দেন, "ও এখন সদ্যজাত, এখনই এতকিছু বোঝা যায় না, কিন্তু ও ভীষণ মিষ্টি হয়েছে।"

এছাড়াও পুত্রবধূ আলিয়ার শরীর সম্পর্কেও নিতু জানিয়েছেন, তিনি একদম সুস্থ আছেন। আলিয়ার সামাজিক মাধ্যমে প্রকাশ করা সুখবরে, শুভ কামনায় ভরিয়ে দিয়েছেন সকলে। করিনা কাপুর, অক্ষয় কুমার, দীপিকা পাডুকোন, আয়ুষ্মান খুরানা থেকে শ্বেতা নন্দা, শ্রেয়া ঘোষাল, বিপাশা বসু, কৃতি শ্যানন, ইশান খট্টর, মৌনী রায়, সোনাম কাপুর সকলে শুভেচ্ছা জানিয়েছেন নতুন মা বাবাকে। দুই কন্যা সন্তানের বাবা কৌতুক শিল্পী (Comedian) কপিল শর্মা (Kapil Sharma) শুভেচ্ছা জানিয়ে বলেছেন, সন্তান ঈশ্বরের অন্যতম সেরা উপহার। রণবীর আলিয়া যেন তাঁদের এই নতুন সফরে ভীষণ সুখী হন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster