৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

আগামী সেপ্টেম্বরে সাত পাকে বাঁধা পড়তে পারেন আলি ফজল এবং রিচা চাড্ডা

বিয়ের পথে বারবার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে অতিমারী, সব ঠিক থাকলে চার হাত এক হবে সেপ্টেম্বরে
Ali Richa Bengali News
instagram.com/therichachada, instagram.com/alifazal9
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ আগস্ট ২০২২
শেষ আপডেট: ৫ আগস্ট ২০২২ ১৫:৫০

বলিউড জুড়ে এখন বিয়ের মরশুম। রণবীর কাপুর (Ranbir Kapoor)-আলিয়া ভাট (Alia Bhatt) থেকে শুরু করে মৌনী রায় (Mouni Roy) পর্যন্ত এই বছর আবদ্ধ হয়েছেন বিবাহ বন্ধনে। বলিউডের অন্যতম চর্চিত প্রেমিক-যুগল আলি ফজল (Ali Fazal) এবং তাঁর দীর্ঘ দিনের বান্ধবী অভিনেত্রী রিচা চাড্ডা (Richa Chadha), খুব সম্ভবত সেপ্টেম্বরে সাত পাকে বাঁধা পড়তে পারেন। একটি সাক্ষাৎকারে এমন ইচ্ছাই প্রকাশ করেছেন তাঁরা।

আলি ফজল এবং রিচা চাড্ডা, দুজনেই বলিউডের প্রতিষ্ঠিত নাম। তাঁদের দুজনের পরিচয় ২০১২ সালে ফুকরে (Fukrey) ছবির শুটিংয়ের মাধ্যমে। কিন্তু তাঁদের বন্ধুত্বের সূত্রপাত হয় ২০১৫ সালে, এবং সেই বন্ধুত্ব প্রেমে পরিণতি পায় ২০১৭ সালে। মালদ্বীপ (Maldives) ভ্রমনে গিয়ে, একটি ব্যক্তিগত নৈশভোজ আয়োজন করে, হাঁটু মুড়ে বসে 'ফিল্মি স্টাইল' অবলম্বন করে রিচাকে প্রেমের প্রস্তাব দেন আলি। ঠিক ছিল ২০২০ সালেই তাঁরা আবদ্ধ হবেন বিবাহ বন্ধনে। কিন্তু অতিমারীর দৌরাত্ম্যে স্তব্ধ হয়ে যায় তাঁদের পরিকল্পনা। ২০২২ সালে আবার এপ্রিল মাসে তাঁরা প্রস্তুতি নেন বিবাহের। কিন্তু পুনরায় অতিমারীর থাবা বসানোয় সেবারেও থেমে যায় আয়োজন। এক প্রতিবেদনে (Article) রিচার দেওয়া সাক্ষাৎকার মারফত জানা গেছে, চলতি বছর এপ্রিলে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের (Covid19) জন্য তা সম্পন্ন হয়নি। তাই ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে কোনও মতে রেজিস্ট্রিটুকু করা হয়।

এই মুহূর্তে ইতালিতে (Italy) ছুটি কাটাতে ব্যস্ত এই দম্পতি। প্রায়শই তাঁদের ছুটি যাপনের সাক্ষী হচ্ছেন অনুগামীরা। কখনও দেখা যাচ্ছে তাঁদের যুগলে সমুদ্রের তীরে আরাম-বিলাস করতে, কখনও বা পছন্দের রাম কেকের স্বাদ নিতে, আবার কখনও আলি মজেছেন সঙ্গিনীর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করতে। তাঁদের সকল ছবিতে শুভাকাঙ্খীদের উচ্ছ্বাস ধরা পড়েছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster