১০ নভেম্বর, ২০২৬
বিনোদন

Akshay Kumar: ক্ষমা চাইলেন অক্ষয়, নিজেকে পান মশলার বিজ্ঞাপণ থেকে সরিয়ে নিলেন

বিজ্ঞাপণ থেকে প্রাপ্ত অর্থ প্রয়োজনীয় কাজে ব্যবহার করবেন, এমনটাই জানালেন বলিউডের খিলাড়ি
Akshay Kumar Bengali News
অক্ষয় কুমার ~ Twitter@AkshayKumar
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২২ ৯:৩৫

নিজের ভক্তদের কাছে ক্ষমা চেয়ে সরে গেলেন। কেবল যে নিজেকে সরিয়ে নিলেন তা নয়, সেই বিজ্ঞাপণী প্রচার থেকে তিনি যে অর্থ রোজগার করবেন, তার সবটাই কোন প্রয়োজনীয় কাজে ব্যবহার করবেন - এমনই আশ্বাসবাণী দিলেন তিনি। আইনি খাতিরে সেই বিজ্ঞাপণী সংস্থা হয়তো প্রচার চালিয়ে যেতে পারে ঠিকই, কিন্তু ভবিষ্যতে এই ধরণের কাজের আগে অত্যন্ত সতর্কতার সঙ্গে পা ফেলবেন এমন কথাও জানালেন তিনি।

বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার (Akshay Kumar) এবার একটি পান মশলার বিজ্ঞাপণ থেকে নিজেকে সরিয়ে নিলেন। শাহরুখ খান, অজয় দেবগণের মতো তিনিও এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছিলেন অক্ষয় কুমার। নিজে একজন স্বাস্থ্য সচেতন মানুষ হয়ে কীভাবে এই সিদ্ধান্ত নিতে পারলেন, তা কোনভাবেই মেনে নিতে পারছিলেন না তাঁর ভক্তরা। গোটা বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে কম বিতর্ক হয়নি। অক্ষয়-ভক্ত লোকজন বিভিন্ন পুরনো ভিডিও দেখিয়ে ট্রোল করতে থাকেন। শেষমেশ তিনি নিজের আগের সিদ্ধান্ত থেকে সরে এলেন।

এদিন এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, "আমি ক্ষমাপ্রার্থী। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি, আমার সমস্ত অনুরাগী, শুভাকাঙ্ক্ষীদের কাছে। আপনাদের গত কয়েকদিনের প্রতিক্রিয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি তামাকজাত পণ্যের বিজ্ঞাপন কখনই করিনি এবং কোনদিন করব না, তবুও আমি বিমল এলাইচির সঙ্গে আমার যুক্ত হওয়াটা আপনাদের ভাবনাকে আহত করেছে জেনে আমি দুঃখিত।"

এখানেই শেষ নয়। এরপর তিনি লিখেছেন, "নম্রতার সঙ্গে আমি পিছিয়ে আসছি। আমি সিদ্ধান্ত নিয়েছে ওই এনডোর্সমেন্ট থেকে প্রাপ্ত টাকা আমি একটা প্রয়োজনীয় কাজে দান করব। সংস্থা ওই বিজ্ঞাপণের প্রচার চালিয়ে যেতে পারে যতদিন পর্যন্ত আইনিভাবে আমি তাঁদের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছি। কিন্তু আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আমি খুব সতর্ক থাকব নিজের সিদ্ধান্তগুলো নিয়ে। বিনিময়ে আমি শুধু আপনাদের ভালোবাসা আর শুভেচ্ছা প্রত্যাশী।"

বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের স্বাস্থ্য সচেতনতা নিয়ে বারবার কথা ওঠে। নিজের শরীর ও স্বাস্থ্যকে ভাল রাখতে তিনি যে পরিশ্রম করেন, তা অতুলনীয়। কিন্তু তাঁর মতো এমন একজন মানুষ পানমশসার বিজ্ঞাপণ প্রমোট করছেন, তা মেনে নিতে পারেননি তাঁর ভক্তরা। গত কয়েক দিন বিভিন্ন সামাজিক মাধ্যমে তাঁদের ক্ষোভের কথা জানিয়ে আসছিলেন। আর তার প্রেক্ষিতেই অক্ষয় কুমার নিজেকে সরিয়ে আনলেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster