১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

কৃষক আন্দোলন নিয়ে রিহানার প্রতিবাদকে কটাক্ষ অক্ষয়, করণদের, মিথ্যা প্রচারে কান না দেওয়ার বার্তা

হলিউড গায়িকা রিহানার করা কৃষক আন্দোলনের সমর্থনে টুইটকে কটাক্ষ করলেন বলিউডের তারকারা
Ajay Devgan Karan Johar Akshay Kumar Rihanna Bengali News
অক্ষয় কুমার, রিহানা, অজয় দেবগন, করণ জোহর @instagram
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২১ ২৩:২৫

গায়িকা রিহানা এবং পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ কৃষক আন্দোলনের সমর্থনে সম্প্রতি মুখ খুলেছেন কেন্দ্রের বিরুদ্ধে। তবে এবারে রিহানা বিরোধিতা করে কেন্দ্রের পাশে দাঁড়ালো বলিউড। অজয় দেবগন, অক্ষয় কুমার, করণ জোহরের মত বলিউড তারকারা রিহানার এই মন্তব্যের চরম বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। তারা প্রকাশ্যে জানিয়েছেন, কেউ যেন ভারতের নীতির বিষয়ে কোনো মিথ্যা প্রচার না শুনেন। পাশাপাশি বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এর একটি টুইট অক্ষয় কুমার এবং সুনীল শেট্টি রিটুইট করেছেন।

এই ট্যুইটে লেখা ছিল, "কৃষকরা আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। তাদের সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কারো বিভেদ তৈরি করার চেষ্টার দিকে নজর না দিয়ে বন্ধুত্বপূর্ণভাবে সমস্যার সমাধান করা উচিত।

পাশাপাশি অজয় দেবগন কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টুইট করেছেন, "ভারত বা ভারতের কোন নীতির বিষয়ে কোনো মিথ্যা প্রচারে আপনারা কান দেবেন না। এই সময়ে আমাদের কোন দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধ থাকাটা অত্যন্ত প্রয়োজন।" পাশাপাশি করণ জোহর টুইট করেছেন, "আমরা এখন অশান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই মুহূর্তে আমাদের বিচক্ষণতা এবং ধৈর্যের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতে হবে। আমাদের একসাথে থাকতে হবে। কৃষকরা আমাদের ভারতের মেরুদন্ড। যাতে সবার জন্য সমাধান পাওয়া যায় সেই চেষ্টা আমাদের করতে হবে।"

অন্যদিকে সুনীল শেট্টি বিদেশ মন্ত্রকের টুইট রিটুইট করে লিখেছেন, "অর্ধসত্য এর থেকে বেশী বিপদজনক আর কিছু হয়না। তাই আমাদের সব সময় বিস্তারিত ঘটনা জেনে তারপর মন্তব্য করা উচিত।"

উল্লেখ্য, জনপ্রিয় হলিউড গায়িকা রিহানা আন্দোলনকারী কৃষকদের ইন্টারনেট পরিষেবা বন্ধ করা বিষয় নিয়ে কৃষকদের সমর্থন জানিয়ে টুইট করেছেন। তিনি লিখেছিলেন, "আমরা এই বিষয়টা নিয়ে কেন কথা বলছি না?" রিহানার পথ ধরে গ্রেটা থুনবার্গ, মিয়া খালিফা এই আন্দোলনকে সমর্থন জানিয়ে টুইট করেছিলেন। এদের এই সমস্ত টুইটের যোগ্য জবাব দিলেন ভারতের বলিউড তারকারা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster