২৪ নভেম্বর, ২০২৬
বিনোদন

রানওয়ে ৩৪; ক্রমাগত রহস্য ঘনীভূত হচ্ছে 'স্কাইলাইন ৭৭৭' নিখোঁজ বিমানের

সত্য বিমান দুর্ঘটনা অবলম্বনে মুক্তি পেতে চলেছে 'রানওয়ে ৩৪', ঈদের সওগাত নিয়ে আসছে অজয়-বিগবি জুটি
Ajay Devgan Karan Johar Akshay Kumar Rihanna Bengali News
অক্ষয় কুমার, রিহানা, অজয় দেবগন, করণ জোহর @instagram
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২২ ২২:৩৮

সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৫,০০০ ফুট উচ্চতায়, ক্যাপ্টেন বিক্রান্ত খান্নার (Vikrant Khanna) তত্ত্বাবধানে, ১৫০ জন যাত্রী নিয়ে উড়ে যাচ্ছিল 'স্কাইলাইন ৭৭৭' (Skyline 777), সেই সময় তাকে সম্মুখীন হতে হয় এক ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগের। আস্তে আস্তে কন্ট্রোল রুম থেকে বিচ্ছিন্ন হতে থাকে বিমানটির সঙ্গে সমস্ত যোগাযোগ। কোনও এক অজানা রহস্যের পরিণতির দিকে ঢলে পড়ে বিমানটি। ঠিক কি হয়েছিল বিমানটির সঙ্গে? সেই উত্তরই খুঁজবেন নারায়ণ বেদান্ত (Narayan Vedant), ওরফে বলিউডের 'শাহেনশাহ' অমিতাভ বচ্চন (Amitabh Bachchan )।

২০১৫ এ নিখোঁজ হয়ে যাওয়া দোহা-কোচি বিমানের অনুসন্ধান নিয়ে তৈরি হয়েছে 'রানওয়ে ৩৪' (Runway 34) এর পটভূমি। ছবিটিতে পাইলট বিক্রান্ত খান্নার ভূমিকায় আছেন, অজয় দেবগন (Ajay Devgn)। বলা বাহুল্য, তিনি যে শুধুমাত্র এই ছবির অভিনেতা, তাই নয়, তিনিই এই ছবির পরিচালক এবং প্রযোজকও। ছবিতে বিপদমুখী বিমানটির পাইলট আসনে, সেদিন তাঁর অভিনীত চরিত্রটিই উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর সহযোগী, ক্যাপ্টেন তানিয়া (Tanya), ওরফে রাকুল প্রীত সিং (Rakul Preet Singh)।

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির দ্বিতীয় ট্রেলার। তিন সপ্তাহ আগে ছবিটির প্রথম ট্রেলারটি মুক্তি পায়। প্রথম ট্রেলারেই ঝড় ওঠে নেট মহলে। অমিতাভ-অজয় জুটির অকাট্য বাগবিতণ্ডা, একে অপরের সঙ্গে প্রতি-আক্রমণ, দূর্যোগের সম্মুখীন হওয়া বিমানের ভেতরের চিত্র, সবকিছুরই আংশিক আভাসে সংস্কৃতি মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। নিখোঁজ বিমানের রহস্যকে আরো জমাটি করে তুলতে প্রকাশিত হল দ্বিতীয় ট্রেলার। এবার দর্শক স্বভাবতই উতলা হয়ে পড়েছেন সম্পূর্ন ছবিটি চাক্ষুষ করে, সেই রহস্যমন্ডিত ঘটনাটির সত্যতা অনুধাবন করার জন্য।

এটি অজয়ের তৃতীয় পরিচালিত ছবি। ছবিটিতে একটি গুরুত্বপূর্ন ভূমিকায় রয়েছেন বহুমুখী চরিত্রের নির্ধারক, বোমান ইরানি (Boman Irani)। অল্পবয়সীদের জন্যও ছবিটিতে একটি চমক আছে। তারা তাদের প্রিয় ইউটিউবার, 'ক্যারিমিনাতি' (CarryMinati)কেও প্রথমবারের জন্য বড় পর্দায় পেতে চলেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ নভেম্বর

প্রথমে সুদেষ্ণা এবং পরবর্তীতে আনন্দ মহারাজের কীর্তিতে জেরবার ঋষি-উজি

Jowar Bhata update
১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena