২০ নভেম্বর, ২০২৬
বিনোদন

বরুণ ধাওয়ানের পর এবার কি গাঁটছড়া বাঁধতে চলেছেন শ্রদ্ধা কাপুর? জোর জল্পনা বলিউডের

সম্প্রতি লকডাউনে রোহন এবং শ্রদ্ধা দুজনকে একসাথে রাস্তায় বেরোতে দেখা গিয়েছিল।
Shraddha Kapoor and rohan shrestha Bengali News
শ্রদ্ধা কাপুর এবং রোহন শ্রেষ্ঠ @instagram
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ৫:৪৯

টলিউডের পর এবারে বলিউডে শুরু হয়ে গেল বিয়ের মরশুম। এই মরশুমে সম্প্রতি বিয়ে করলেন বরুণ ধাওয়ান এবং তার দীর্ঘ সময়ের প্রেমিকা নাতাশা দালাল। সম্প্রতি বরুণ ধাওয়ান তার বিয়ের সমস্ত ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিলেন। আর সেই পোস্টে বরুণ এবং নাতাশাকে শুভেচ্ছা জানালেন শ্রদ্ধা কাপুরের বন্ধু রোহন শ্রেষ্ঠ। ওই কমেন্টের পাল্টা বরুণ ধাওয়ান জিজ্ঞেস করেন, রোহন এবং শ্রদ্ধা বিয়ে করতে চলেছেন কিনা। এই প্রশ্নের কোন জবাব না দিলেও বর্তমানে বলি টাউনে রোহন এবং শ্রদ্ধার কেমিস্ট্রি নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে।

বরুণ ধাওয়ানের পোস্টে রোহন লিখেছিলেন," ভিডি এবং ন্যাটসকে শুভেচ্ছা জানাচ্ছি। বরুণ, তুমি একজন সত্যি সৌভাগ্যবান।" এই শুভেচ্ছা বার্তার পাল্টা কমেন্টে বরুণ ধাওয়ান শ্রদ্ধা এবং রোহনের সম্পর্কের কথা উস্কে দিলেন। একই স্টোরি ইনস্টাগ্রামে শেয়ার করে বরুণ ধাওয়ান লিখলেন, "আমি মনে করি তুমি সম্পূর্ণ তৈরি।" উল্লেখ্য, রোহন বলিউড অভিনেতা রণবীর সিংয়ের একজন পুরনো বন্ধু। ২০১৯ সালে শ্রদ্ধা , রোহনের সঙ্গে একটি ফটো শুট করেছিলেন। তার পর থেকেই তাদের মধ্যে সম্পর্কের গুঞ্জন চলছে। রোহন শ্রেষ্ঠ জনপ্রিয় বর্ষিয়ান সেলিব্রেটি ফটোগ্রাফার রাকেশ শ্রেষ্ঠ এর পুত্র।

রোহন শ্রেষ্ঠ পেশায় একজন সেলিব্রিটি ফটোগ্রাফার। শ্রদ্ধা কাপুর এবং রোহনের প্রেমের গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে বহুদিন ধরে শোনা যায়। সম্প্রতি লকডাউনে রোহন এবং শ্রদ্ধা দুজনকে একসাথে রাস্তায় বেরোতে দেখা গিয়েছিল। এছাড়াও, লকডাউন এর আগে বিভিন্ন পার্টিতে একসাথে দেখা গিয়েছিল তাদের দুজনকে। যদিও এখনও পর্যন্ত খোলাখুলিভাবে রোহন এবং শ্রদ্ধা কেউ তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। অন্যদিকে শ্রদ্ধা কাপুরের পিতা অভিনেতা শক্তি কাপুরকে এই বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি মেয়ের পছন্দকে গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন। যদিও শক্তি কাপুরের মুখেও আমরা রোহনের নাম কিন্তু শুনতে পাইনি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster