৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

ভোটের ময়দানে নেমেছেন রিচা চাড্ডা! প্রতিপক্ষ পুলকিত সম্রাট? বড় পর্দায় আসছে 'ফুকরে ৩'

তিনগুণ মজা নিয়ে বড় পর্দায় ফিরছে 'ফুকরে ৩', থাকবে একাধিক চমক
Ali Richa Bengali News
instagram.com/therichachada, instagram.com/alifazal9
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪০

ভোটে দাঁড়িয়েছেন রিচা চাড্ডা (Richa Chadha)। তাঁকে জব্দ করতে প্রতিপক্ষ হয়েছেন পুলকিত সম্রাট (Pulkit Samrat)! চলছে দুজনের হাড্ডাহাড্ডি লড়াই। একে অপরের আড়ালে করছেন, প্রতিপক্ষ দমনের ষড়যন্ত্র। কী ভাবছেন, এমনটা আবার কবে হল? হতে চলেছে, তবে বাস্তবে নয়। 'ফুকরে ৩' (Fukrey 3) ছবির প্রেক্ষাপট এটিই। খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে 'ফুকরে' (Fukrey) সিরিজের তৃতীয় ভাগ 'ফুকরে ৩'। ছবিটি প্রেক্ষাগৃহে দেখার জন্য শুরু হয়েছে প্রি-বুকিং।

ট্রেলারে দেখা গেছে, এইবারে 'ফুকরে' সফরে উপস্থিত হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। তাঁর 'কমিক টাইমিং' বরাবর সিনে-প্রেমীদের মুগ্ধ করে এসছে। তাই দর্শক রীতিমতই উৎসাহী তাঁকে 'ফুকরে'র মত এক মজাদার সফরে চাক্ষুষ করার জন্য। 'ফুকরে ৩' ছবিতে ভলি পঞ্জাবান অর্থাৎ রিচা চাড্ডাকে দেখা যাবে আরও 'চ্যালেঞ্জিং' ভূমিকায়। তিনিই মূলত এই ছবিতে ধূসর চরিত্রে থাকেন। কিন্তু 'ফুকরে ৩' ছবিতে তাঁর চরিত্রটিতে থাকছে আরও একটি চমক। ভোটে দাঁড়িয়েছেন তিনি। তাঁর প্রতিপক্ষ হয়েছেন 'হানি' ওরফে পুলকিত সম্রাট। বোঝাই যাচ্ছে দুই দলের দ্বৈরথ ভোটের ময়দানে যেমন জমবে, তেমনই আরও নানা রকম মজাদার ঘটনার উপস্থিতি ছবির প্রাণ হয়ে উঠবে।

বেশ কিছু মাস আগে প্রকাশ্যে এসেছিল 'ফুকরে ৩' এর ট্রেলার। 'ফুকরে' মানেই চার 'জিগরি' বন্ধু, এবং ততই উদ্ভট তাঁদের কীর্তি কলাপ নিয়ে এক মজাদার পরিবেশনা। তাঁদেরই একজন হানি। ২০১৩ সালে 'ফুকরে' ছবির সাফল্যের পর তাই ২০১৭ সালে মুক্তি পায় 'ফুকরে রিটার্নস' (Fukrey Returns)। খুব শীঘ্রই তিনগুণ মজা নিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'ফুকরে ৩'। ছবির ট্রেলার দেখেই বোঝা গেছে, ছবিটিতে হাসির মোড়কে থাকবে বেশ গুরুতর কিছু বিষয়। 'ফুকরে ৩' এর ট্রেলারে হানির সঙ্গে তাঁর দুই বন্ধু চুচা ওরফে বরুণ শর্মা (Varun Sharma) এবং লালি, ওরফে মঞ্জত সিংকে (Manjot Singh) দেখা গেলেও, দেখা মেলেনি আর এক বন্ধু 'জফর' এর। এই চরিত্রে অভিনয় করেছিলেন আলি ফজল (Ali Fazal)।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster