১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

বাগদানের পর ছাদনাতলায় নীল-তৃণা, একঝাঁক তারকা সহ বিয়েতে হাজির স্বয়ং মুখ্যমন্ত্রী

তপসিয়ার ‘অর্কিড গার্ডেন’-এ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই জুটি, রয়েছে রাজকীয় মেনু
Neel Trina wedding Bengali News
নীল-তৃণার বিয়ের ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২১
শেষ আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২১ ০:১৭

নতুন বছর থেকেই বিয়ের সানাইয়ে সাজো সাজো রব টলিউডে। গৌরব-দেবলীনা, ইমন-নীলাঞ্জন ও মিমি-ওম এর পরে আজ চার হাত এক হওয়ার পালা নীল-তৃণার। গত কয়েকদিন ধরেই চর্চিত টলিজুটির মধ্যে অন্যতম নীল-তৃণার জুটি। তপসিয়ার ‘অর্কিড গার্ডেন’-এ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই জুটি।

গত মাসেই সঙ্গীতের অনুষ্ঠান সেরেছিলেন নীল-তৃণা। বুধবার(কাল) বসেছিল তাঁদের মেহেন্দির আসর।

আর আজ সকালেই গায়ে হলুদ পর্ব মিটেছে, নীল নিজের সোশ্যাল মিডিয়াতেও তাঁর গায়ে হলুদের ছবি ও একটি ভিডিও পোস্ট করেছিলেন।

তবে সব অনুষ্ঠানের পর অবশেষে বিয়ের পালা। দশ বছরের প্রেম শেষপর্যন্ত গড়াতে চলেছে ছাদনাতলা পর্যন্ত, আর তার আগেই প্রকাশ্যে নীল-তৃণার বিয়ের যাবতীয় তথ্য। কী থাকছে তাঁদের বিয়ের মেনুতে? নীল-তৃণার রাজকীয় মেনুর তালিকায় যাওয়ার আগে চা, কফি ও বিভিন্ন ধরনের মকটেল সহ রয়েছে ওয়েলকাম ড্রিংক্সে। সাথে থাকছে- ফুচকা, আলু চাট, পাপড়ি চাট, ছোলে টিক্কি।

Neel-Trina Wedding 3 Bengali News
সহকর্মীদের সাথে নীল ছবি সংগৃহীত

এরপরেই মেনুতে থাকছে- বাটার নান, ছোলার ডাল, কড়াইসুঁটির কচুরি, ডাল মাখানি, জিরা রাইস, সাদা ভাত, বাসন্তী পোলাও, চিতল মাছের মুইঠ্যা, পাঁঠার মাংসের কষা, চিংড়ি মালাইকারি, মিঠি মালাই চিকেন, ভেটকি পাতুরি। সাথে পাটি সাপটা, পাপড়, চাটনি, ক্ষীরের মালপোয়া, ভ্যানিলা আইসক্রিম।

Neel-Trina Wedding 1 Bengali News
বর ও নববধূর একসাথে ফটোশুট। Facebook

কোন ডিজাইনার পোশাকে বিয়ের পিঁড়িতে বর-কনে? নীল-তৃণা প্রকাশ্যে ডিজাইনারের নাম না নিলেও, তাঁদেরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করলেই বোঝা যাবে, তাঁরা মায়ানভারের নানান ওয়েডিং পোশাকেই নিজেদের বিয়ের অ্যালবাম ভরাচ্ছেন।

Neel-Trina Weddings Bengali News
নীল-তৃণার বিয়েতে সৃজিত-মিথিলা Facebook

কারা থাকছেন নীল-তৃণার বিয়েতে? 'কৃষ্ণকলি' ও 'খড়কুটো' সিরিয়ালের সমস্ত শিল্পীদের যে নীল-তৃণার বিয়েতে দেখা যাবে, তা আশা করাই যায়।এছাড়াও, টলিউডের প্রথম সারির একঝাঁক তারকাদের দেখা মিলেছে ‘অর্কিড গার্ডেন’-এ। উপস্থিত আছেন সৃজিত-মিথিলাও।

Neel-Trina Wedding 2 Bengali News
নীল-তৃণার একান্ত অনুরোধে তাঁদের বিয়েতে উপস্থিত মুখ্যমন্ত্রী Facebook

উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণা এবং নীল নিজে গিয়ে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করে এসেছেন, যাতে মুখ্যমন্ত্রী একবার এসে তাঁদের আশীর্বাদ করেন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster