২ নভেম্বর, ২০২৬
বিনোদন

ভক্তদের উদ্দেশ্যে আবেগপ্রবণ বার্তা সুস্মিতা সেনের, 'তালি'র সাফল্যে আপ্লুত অভিনেত্রী

রূপান্তরকামী সমাজসেবী, শ্রীগৌরী সাওয়ান্তের সংগ্রামী জীবনের ছবি ফুটিয়ে তুলেছেন সুস্মিতা
Taali Bengali News
instagram.com/sushmitasen47
srijeeta-banerjee
সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩
শেষ আপডেট: ২০ আগস্ট ২০২৩ ২১:৪৫

"তালি বাজাউঙ্গি নেহি, বাজবাউঙ্গি", অর্থাৎ তালি বাজাবো না, অন্যদের দিয়ে বাজাবো! ওয়েব সিরিজ 'তালি'র (Taali) প্রচারে এমনটাই আশ্বাস দেন সুস্মিতা সেন (Sushmita Sen)। এ কথা যে কতখানি সত্য, তা প্রমাণিত হল গত ১৫ অগস্ট। জিও সিনেমায় মুক্তিপ্রাপ্ত, সুস্মিতা অভিনীত 'তালি' ওয়েব সিরিজটি ইতিমধ্যে সিনে-প্রেমীদের মন জয় করে নিয়েছে। সুস্মিতা অভিনয় করেছেন, রূপান্তরকামী সমাজসেবী শ্রীগৌরী সাওয়ান্তের চরিত্রে। অগণিত ইতিবাচক প্রতিক্রিয়ায় আবেগে ভাসছেন অভিনেত্রী। অনুগামীদের ভালোবাসা পেয়ে, কলম ধরলেন বলিউডের 'মিস ইউনিভার্স'।

সামাজিক মাধ্যমে নিজের এক হাস্যোজ্জ্বল অভিব্যক্তির মুহূর্ত অনুগামীদের সামনে তুলে ধরেন সুস্মিতা। ছবির সঙ্গে জানান, তাঁর এই খুশির কারণ হল তাঁর অগণিত ভক্তের ভালোবাসা। যে ভালবাসা তিনি পেয়েছেন 'তালি'কে কেন্দ্র করে। অসংখ্য ফোন কল, মেসেজ, এবং ফুলের তোড়ায় ভরে উঠেছেন 'সুস'। তাই এই আনন্দ অনুগামীদের সঙ্গে ভাগ না করে নিলে, অসম্পূর্ণ থেকে যাবে 'তালি'র সফর।

মারাঠি পরিচালক রবি যাদব (Ravi Jadhav) পরিচালিত 'তালি'র গল্পটি গড়ে উঠেছে, একজন রূপান্তরকামী সমাজসেবী শ্রীগৌরী সাওয়ান্তের (Shreegauri Sawant) জীবন সংগ্রামকে কেন্দ্র করে। যিনি প্রাথমিক জীবনে ছিলেন গণেশ নামের একজন পুরুষ। শারীরিক ভাবে পুরুষ হলেও, মানসিক ভাবে তিনি যাপন করতেন একজন নারীর জীবন। তাই জীবনে আসে অনেক রকম ঘাত প্রতিঘাত। কিন্তু তিনি দমে যাননি। মাথা উঁচু করে, গৌরী হয়ে যেমন নিজে বাঁচছেন, তেমনই বাঁচতে সাহায্য করছেন তাঁর মত আরও অসংখ্য গৌরীকে। তাঁর চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা। বলা বাহুল্য, রীতিমত আলোড়ন সৃষ্টি হয়েছে তাঁর অভিনয়ে। সমাজের অংশ হয়েও যাঁরা প্রান্তিক, তাঁদের জীবন সংগ্রামকে তুলে ধরা অভিনেত্রী হিসেবে বেশ 'চ্যালেঞ্জিং' ছিল। কিন্তু সুস্মিতা জাত শিল্পী। এই সিরিজে নিজের অভিনয় দিয়ে অনেক মানুষকে চিন্তা করতে শেখালেন। বোঝাতে সাহায্য করলেন, আর পাঁচজন স্বাভাবিক মানুষের মতই বাঁচার অধিকার আছে শ্রীগৌরীর মত মানুষদেরও। তাই সুস্মিতার এই উদ্যোগ, আক্ষরিক অর্থেই হয়ে উঠেছে কুর্নিশযোগ্য।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
১০ জুলাই

ফাহিম মির্জা বর্তমানে সৎ রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে

Fahim Mirja injured