১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

কৃষ্ণ-সাজে সৌমিতৃষা, শেষ হওয়ার গুঞ্জনের মাঝেই ধারাবাহিকে আসছে নতুন চমক

জেগে উঠল জনার্দনের মূর্তি! কুসংস্কার নাকি রহস্য, "মিঠাই" ধারাবাহিকের টানটান আগামী পর্ব
Mithai gopal Bengali News
instagram.com/soumitrishaofficial
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৩
শেষ আপডেট: ৪ এপ্রিল ২০২৩ ২১:২৮

২০২১ সাল থেকে বাঙালি দর্শকের মনে জায়গা করে নিতে শুরু করে, অল্প দুষ্টু এবং ভীষণ মিষ্টি "মিঠাই" (Mithai)। ঘড়ির কাঁটা আটটার ঘর পেরোতে না পেরোতেই, শিশু থেকে প্রাপ্তবয়স্ক হয়ে উঠতেন 'মোদক' পরিবারের সদস্য। কিন্তু এই কিছু বছরেই ধারাবাহিকের মধ্যে ঘটে গেছে একাধিক পরিবর্তন। দেখানো হয়েছে স্বয়ং মিঠাইয়ের মৃত্যু, এবং তার পরেই মিঠাইয়ের আদলেই 'মিঠি' নামের এক যুবতীর আগমন। সম্প্রতি "মিঠাই" খ্যাত অভিনেত্রী (Tollywood Actress) সৌমিতৃষা কুন্ডুকে (Soumitrisha Kundu) দেখা গেল কৃষ্ণ-বেশে। গোপাল ভক্ত মিঠাইয়ের এমন রূপ দেখে অনুগামীরাও আহ্লাদিত। এর আগেও এই ধারাবাহিকে বিপক্ষকে জব্দ করতে "মিঠাই রানী" অবলম্বন করেছেন নানাবিধ ছদ্মবেশ। তাই সৌমিতৃষার এই বেশ ধারণ, মিঠাই বেশে নাকি মিঠি বেশে, সেই নিয়ে অনুগামীদের মধ্যেও কৌতুহল সৃষ্টি হয়েছে।

এই মুহূর্তে এই ধারাবাহিকের গল্পে ফিরে এসেছে মিঠাই। মোদক পরিবারে আগের মত খুশি ফিরলেও, মিঠাইয়ের স্মৃতিভ্রংশ হয়েছে। অপরদিকে মিঠাইকে স্মৃতি ফেরানোর প্রচেষ্টার মধ্যেই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান মিঠি এবং মিঠাইয়ের স্বামী 'উচ্ছে বাবু' তথা সিদ্ধার্থ মোদক। এই রহস্য উদঘাটনের জন্যই মিঠাই তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে অগ্রসর হন কুসুমবন নামক এক স্থানে এবং সম্মুখীন হোক এক অলৌকিক আবহের। এই অঞ্চলের জাগ্রত জনার্দনের মূর্তি রোজ রাতে জেগে ওঠে। তাই এই স্থানে সাধারণ মানুষের আসা নিষেধ। এই রহস্যের কিনারা করতে গিয়েই জানা যায়, স্বয়ং মিঠি এই অঞ্চলের কোনও স্বার্থান্বেষী মানুষের দ্বিচারিতার শিকার হয়েছে। 'হিমনোটাইজ' করিয়ে তাঁকেই জনার্দন হিসেবে ব্যবহার করেছেন সেখানকার মানুষ। এই খবর পেশার খাতিরে পুলিশ হওয়ার দরুন সিদ্ধার্থ জানতে পারেন। কিন্তু মিঠিকে উদ্ধার করতে গিয়ে তিনি নিজেই বেপাত্তা হয়ে যান।

সামাজিক মাধ্যমে (Social Media) জনার্দন-রুপী মিঠির সাজ প্রকাশ্যে আসতেই "মিঠাই" ভক্তদের উন্মাদনার শেষ নেই। সৌমিতৃষা নিজেও বৈষ্ণব সাধিকা। এমনকী তাঁর সাম্প্রতিক জন্মদিন তিনি বৃন্দাবনের পবিত্র মাটিতেই পালন করেন। এই বেশ ধারণ করে তাই তিনিও যারপরনাই উচ্ছ্বসিত। কিন্তু এরই মাঝে বিষাদের মেঘ ঘনিয়েছে। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়িই শেষ হতে চলেছে জনপ্রিয় এই ধারাবাহিক (Bengali Serial)। যদিও কলাকুশলীরার পরিষ্কার করে কিছু জানাননি। তবে "মিঠাই" ধারাবাহিক শেষ হলেও কিন্তু, "মিঠাই রানী" এবং তাঁর মনোহরা পরিবার চিরকাল থেকে যাবে মানুষের মনে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster