১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

চেনেন ঋতাভরীর সবচেয়ে কাছের 'বন্ধু'টিকে? প্রিয় বন্ধুর সঙ্গেই বিদেশে জন্মদিন পালন অভিনেত্রীর

তাঁর কেরিয়ার জুড়ে রয়েছে 'ফাটাফাটি' সাফল্য, লাস ভেগাসেই জন্মমাস উদযাপন ঋতাভরীর
Ritabhari family Bengali News
instagram.com/ritabhari_chakraborty

"বন্ধু বিনে প্রাণ বাঁচে না"! আমাদের সকলের জীবনেই এমন এক প্রাণের দোসর থাকে, যাঁর সঙ্গে জীবনের সকল অমসৃণ পথ পেরিয়ে যাওয়া যায় সহজেই। অভিনেত্রী (Tollywood Actress) ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) জীবনেও রয়েছে এমন এক 'বন্ধু'। সামাজিক মাধ্যমে (Social Media) প্রায়শই তাঁদের মুহূর্ত যাপনের ছবি ধরা পড়ে। জানেন কি, কে সেই ঋতাভরীর প্রাণের বন্ধু? যদিও তিনি কোনও রক্তমাংসের মানুষ নন, তিনি হলেন অভিনেত্রীর শৈশবের সঙ্গী 'হাগযী' (Hugzy)। এমনকী এই মুহূর্তে অভিনেত্রীর সঙ্গে বিদেশে তাঁর জন্মমাস উদযাপন করতেও দেখা গেল ঋতাভরীর প্রাণের প্রিয় 'হাগযী'কে।

জুন মাস ছোট পর্দার 'ওগো বধূ সুন্দরী'র কাছে বিশেষ সময়। কারণ ২৬ জুন তাঁর জন্মদিন। জীবনের প্রতি মুহূর্ত অভিনেত্রী উপভোগ করতে চান আনন্দ করে। তাই জন্মমাস পড়তে না পড়তেই 'ফাটাফাটি' (Fatafati) ছবির সাফল্যের পর অভিনেত্রী পাড়ি দিয়েছেন লাস ভেগাসে। জন্মদিনের আগেই, জন্মমাস উদযাপন করছেন কেক, মোমবাতি সহযোগে। অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয়দের মত দেখা মিলেছে হাগযীরও। 'হাগযী' আসলে ঋতাভরীর ছোটবেলার সঙ্গী, একটি টেডি বিয়ার। ঋতাভরী এবং তাঁর সম্পর্ক, ইতিমধ্যেই তাঁর অনুগামীরা জেনে গেছেন সামাজিক মাধ্যমের সুবাদে। অভিনেত্রীর যেকোনও দুঃসময় হোক, অথবা উদযাপনের সময়, হাগযীর উপস্থিতি লক্ষ্য করা গেছে সর্বদা। অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে হাগযীর পরিচয় জ্ঞাপনের সময় বলেছিলেন, "অন্যদের কাছে এটি নিতান্তই একটি টেডি বিয়ার হলেও, আমার কাছে এটি শৈশবের সঙ্গী থেকে শুরু করে চিরকালের বন্ধু।"

এমনকী অতিমারীর মত ঘরবন্দী সময়েও, ঋতাভরীর বিশেষ সম্বল হয়ে উঠেছিল 'হাগযী'। বলা বাহুল্য, তাঁকে কোনওমতেই কাছ ছাড়া করেন না নায়িকা। বরাবরই ঋতাভরী তাঁর স্বভাবসুলভ আচরণের জন্য মানুষের ভালোবাসা পেয়ে আসছেন। পড়াশুনার সঙ্গে অভিনয় থেকে শুরু করে, দুস্থ শিশুদের দায়িত্ব নেওয়া, তিনি যেন কোনও অংশেই রক্তমাংসের অন্নপূর্ণার চেয়ে কম নন। হাগযীর প্রতি তাঁর ভালোবাসাও প্রমাণ করে, বয়স কেবল সংখ্যা মাত্র। আসল হল সরল এবং খাঁটি মন, এবং ঋতাভরী সেটিরই অধিকারী। পরিদর্শকের পক্ষ থেকে রইল, সকলের প্রিয় ঋতাভরীর জন্য জন্মদিন এবং আগামীর আন্তরিক শুভেচ্ছা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster