১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

ঊর্মিলার তিন কোটির ফ্ল্যাট বির্তকে কঙ্গনাকে মোক্ষম জবাব অভিনেত্রীর

আমার মতো লক্ষ-কোটি ট্যাক্স দাতাদের টাকা ব্যবহার করে আপনাকে ওয়াই প্লাস সিকিউরিটি দেওয়া হয়েছিল : কঙ্গনাকে কটাক্ষ ঊর্মিলার
kangna ranaut urmila matondkar Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২১
শেষ আপডেট: ৪ জানুয়ারি ২০২১ ১৭:৪৬

আগের বছর ডিসেম্বর মাসেই শিব সেনায় যোগ দেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। আর তারপরই মুম্বাইয়ের আন্ধেরিতে তিন কোটি টাকার ফ্ল্যাট কেনেন অভিনেত্রী। এই সংবাদ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে, তার মাঝেই বির্তকিত মন্তব্যে করেন বলিউড কুইন কঙ্গনা রানাওত। পিছপা হননি অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরও, মোক্ষম জবাব দেন সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, গত রবিবার ঊর্মিলা মাতন্ডকরের ৩ কোটি টাকার ফ্ল্যাট কেনা নিয়ে ট্যুইটারে তাঁকে কটাক্ষ করে কঙ্গনা রানাউত দাবি করেন, রাজনীতিতে যোগ দেওয়ার সুবাদেই এত বড় অঙ্কের ফ্ল্যাট কিনতে সমর্থ হয়েছেন ঊর্মিলা।

আর তার মাত্র ২ঘন্টা পরেই কঙ্গনাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ঊর্মিলা। ট্যুইটারে একটি ভিডিওর মাধ্যমে কঙ্গনার উদ্দেশ্যে তিনি বলেন, “আজ সারা দেশের সামনে আমি বলছি, আপনি সময় এবং জায়গা ঠিক করুন। আমি ফ্ল্যাটের কাগজপত্র নিয়ে সেখানে আসব। রাজনীতিতে আসার আগেই আমি এই ফ্ল্যাট কিনেছি। আমি ওঁকে সেটা দেখিয়ে দিতে চাই।”

পাশাপাশি অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর আরও বলেন, 'ইন্ডাস্ট্রিতে ‘মাত্র ২৫ থেকে ৩০ বছর’ কাজ করার পর ২০১১ সালে অন্ধেরিতে একটি বাড়ি কিনেছিলেন অভিনেত্রী। মার্চ মাসে সেই বাড়ি বিক্রি করে পাওয়া অর্থ দিয়েই নতুন ফ্ল্যাট কেনেন তিনি।

এখানেই শেষ নয়, কঙ্গনাকে কটাক্ষ করে অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর আরও বলেন,“আমার ধর্ম, আমার ব্যক্তিগত ব্যাপারে মাথা না ঘামালেও তোমার চলবে। তোমায় আমি কাগজপত্র দেখানোর পরিবর্তে একটাই জিনিস চাই। আমার মতো লক্ষ-কোটি ট্যাক্স দাতাদের টাকা ব্যবহার করে আপনাকে ওয়াই প্লাস সিকিউরিটি দেওয়া হয়েছিল কারণ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে দেওয়ার মতো আপনার কাছে কিছু নাম ছিল। আজ সারা দেশ সেই নামগুলির জন্য অপেক্ষা করছে। দেশ খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সবাই ড্রাগসের সমস্যার বিরুদ্ধে লড়ছি। দয়া করে তুমি সেই নামগুলির সংক্ষিপ্ত তালিকা নিয়ে এসো। আমি অপেক্ষা করছি।”

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster