২২ নভেম্বর, ২০২৬
বিনোদন

'অপরাজিত' জীতুকে নিয়ে আবেগঘন, স্ত্রী নবনীতা দাস

ছবিটির প্রতি জীতুর অধ্যবসায়, আদতেই তাঁকে 'অপরাজিত' করে তুলেছে
Jeetu Kamal nabanita Das Bengali News
instagram.com/nabanita.das
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মে ২০২২
শেষ আপডেট: ১৪ মে ২০২২ ২১:৩০

গত শুক্রবার, ১৩ মে মুক্তি পেয়েছে, অনীক দত্ত (Anik Dutta) পরিচালিত, বহু প্রতীক্ষিত ছবি 'অপরাজিত' (Aparajito)। ছবিটি মুক্তির আগেই এমন জনপ্রিয়তা লাভ করেছে যে, উপযুক্ত বিশেষণও ছবিটির নামের আগে খুঁজে পাওয়া যাচ্ছেনা। ছবিটির নাম শুনেই বোঝা যাচ্ছে, ছবিটিতে সত্যজিৎ-ছোঁয়া আছে! এমন মানুষ নেই, যিনি এই ছবি নিয়ে অবগত নন। সারা বাংলা, তথা ভারত মুখিয়ে ছিলেন ছবিটি প্রদর্শনের অপেক্ষায়। এ খবরও অজানা নয়, ছবিটি সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালী' (Pather Panchali) নির্মাণের ইতিহাস নিয়ে, এবং এই কালজয়ী পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন, টেলি-অভিনেতা জীতু কামাল (Jeetu Kamal)।

প্রথম যখন জীতুর প্রথম 'লুক' প্রকাশ্যে আসে, যারপরনাই বিস্মিত হয়ে ওঠে সাংস্কৃতিক মহল! দর্শকদের উদ্দীপনার পারদ তখনই চড়তে শুরু করে! স্বয়ং পরিচালকও হতভম্ব হয়ে ওঠেন, সত্যজিতের হুবহু আদলে জীতুকে দেখে! মজার ব্যাপার এই যে, এই চরিত্রটির জন্য প্রথমে অভিনেতা আবীর চ্যাটার্জীকে (Abir Chatterjee) নির্বাচন করা হয়! বিভিন্ন প্রতিকূলতায় তিনি স্থায়ী হননি। পরিবর্তে আসে, টেলি পাড়ার জনপ্রিয় মুখ, জীতু। আর সেখানেই তিনি তাঁর 'কামাল' দেখিয়ে দেন।

প্রথম থেকেই জীতুর স্ত্রী, অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das) জীতুর এই 'অপরাজিত' সফরের বিভিন্ন মুহুর্ত অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কখনও সত্যজিৎ রায়ের দাঁতের মত দাঁত করবেন বলে জীতুর অপারেশনের কথা, কখনও বা দিন রাত জেগে স্ক্রিপ্টের প্রতি একাগ্র থাকা ! সেই সময় নাকি জীতু দৈনন্দিন জীবন যাপনের জন্য স্বাভাবিক কার্যাবলীটুকুকেও অগ্রাহ্য করতেন। স্ত্রী হিসেবে সেই নিয়ে নবনীতার অভিযোগ তো মোটেই বর্ষণ হয়নি, বরং যোগ্য 'সহধর্মিনী' হিসেবে নবনীতা গর্বিত হয়েছেন। সেই সময় হওয়া জীতুর মানসিক বিক্ষিপ্ততাগুলিকেও নবনীতা সহজ ভাবে সামলে নিয়েছেন।

৬ মে ছিল জীতু নবনীতার তিন বছরের বিয়ের 'জন্মদিন'। বিয়ের পর থেকেই তাঁদের একাত্ম, কখনও সামাজিক মাধ্যমে (Social Media) 'রিল' (Reel) হয়ে, কখনও ছবিতে, কখনও বা রিয়েলিটি শোর মঞ্চে দেখা যায়। তাঁদের মিষ্টিমধুর মুহূর্গুলির সাক্ষী থাকতে পেরে দর্শকরা রীতিমতন উচ্ছসিত হন। ছবি মুক্তির দিনে নবনীতা, তাঁর স্বামী-রত্নটিকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, 'রাত জেগে সংলাপ পড়া থেকে পর্দায় তুলে ধরা.. আমার মতে তুমিই "অপরাজিত" '। এ হেন 'ঢাক' পেটানোর সুযোগ পাওয়া সকল সঙ্গিনীর জন্যই উৎসব বই কম নয়! তাঁদের যুগলের জন্য উপচে পড়ছে শুভেচ্ছার ঢেউ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster