১২ নভেম্বর, ২০২৬
বিনোদন

আর্থিক প্রতারণার মামলায় গ্রেফতার জনপ্রিয় বলিউড অভিনেত্রী, অভিযোগ ২০০ কোটি টাকা তছরুপের

মাদ্রাজ ক্যাফে' এর মত বড় বাজেটের বেশকিছু সিনেমায় গুরুত্বপূর্ণ রোলে অভিনয় করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী
Leena maria paul Bengali News
লিনা মারিয়া পাল @bookmyshow
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২১ ২২:১৫

এবারে আর্থিক তছরুপের মামলায় পুলিশের জালে জনপ্রিয় বলিউড অভিনেত্রী লিনা মারিয়া পাল। ২০০ কোটি টাকা প্রতারণায় সাহায্য করার অভিযোগে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্স উইঙের জেরার মুখে পড়তে চলেছেন লীনা মারিয়া পাল। জেলবন্দি ধনকুবের সুরেশ চন্দ্র শেখরকে ২০০ কোটি টাকা প্রতারণায় সাহায্য করেছিলেন তিনি বলে খবর। সেই মামলাতেই সোমবার তাকে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি, আর্থিক তছরুপের মামলায় জনপ্রিয় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল দিল্লি পুলিশ। সেখানেই ইডি তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে বলে খবর। জ্যাকলিন ফার্নান্ডেজ এর সূত্র ধরে আরো একবার শিরোনামে উঠে আসেন সুরেশ চন্দ্র শেখর। জ্যাকলিনের ফোনের কল রেকর্ড খতিয়ে দেখেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধানরা সুরেশ চন্দ্র শেখর এর ব্যাপারে খোঁজ পান।

জানা যায়, সুরেশ চন্দ্র শেখর তিহার জেল থেকে তার সঙ্গে যোগাযোগ রাখতেন। এছাড়া অভিনেত্রীকে দামী দামী উপহার চকলেট এবং গিফট দিতেন তিনি। যদিও নায়িকা দাবি করেছেন তিনি সুরেশ এর আসল পরিচয় জানতেন না। তাকে সঠিক ভাবে না চিনেই তিনি তার সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছেন। যদিও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই উত্তরে খুব একটা খুশি হয়েছে বলে মনে হয় না।

অন্যদিকে, বলিউড এবং দক্ষিণ ভারতীয় সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী লিনা এই মামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশ দাবি করেছে, এতদিন ধরে জেলে বসে থেকে লিনার মাধ্যমে নিজের প্রতারণা চক্র চালাচ্ছিল সুরেশ চন্দ্র শেখর। শেষবার একজন প্রভাবশালী ব্যবসায়ীর স্ত্রী এর সঙ্গে আর্থিক প্রতারণা করার জন্য পুলিশের জালে জড়িয়ে পড়ে সুরেশ চন্দ্র শেখর। তারপর থেকে জেলে বসে তার দিন কাটছে।

সেখান থেকেই লীনা এই ঘটনায় জড়িত হয়ে পড়ে। সূত্রের খবর, ইতিমধ্যেই লিনাকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। তার কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদ্রাজ ক্যাফে' সিনেমায় অভিনয় করা জনপ্রিয় বলিউড অভিনেত্রীর আর্থিক প্রতারণার চক্রের সঙ্গে যোগাযোগ দেখে রীতিমতো চমকে গিয়েছে গোটা বি-টাউন।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster