২৪ নভেম্বর, ২০২৬
বিনোদন

মেঘলা দিন, মিষ্টি গান, সঙ্গে পরিবার, অভিনেতা সৌরভের রিলে মজল নেট দুনিয়া!

ফুরফুরে মেজাজে মা এবং বোনের সঙ্গে ধরা দিলেন, অভিনেতা সৌরভ দাস
Saurav new Bengali News
instagram.com/i_sauravdas
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১১ মে ২০২২
শেষ আপডেট: ১১ মে ২০২২ ২১:০১

অন্যান্য সন্তানের মতই, তিনিও মা-অন্ত প্রাণ। তাই ভরাট ব্যস্তময় রোজনামচার মধ্যে, একটু সুযোগ পেলেই মায়ের সঙ্গে মিষ্টিমধুর মুহূর্তযাপনে মেতে ওঠেন, 'মন্টু' অর্থাৎ অভিনেতা সৌরভ দাস (Saurav Das)! মাঝে মধ্যেই তাঁদের মুহূর্তগুলির সাক্ষী হয়ে ওঠেন তাঁদের অনুগামীরা! মা-ছেলের মধ্যে হওয়া দুষ্টু মিষ্টি খুনসুটি থেকে, দুজনের আদরে ধরা পড়ার মুহুর্ত, সবটাই অনুগামীদের ভীষণ প্রিয়!

সম্প্রতি মেঘলা দিনে, মা এবং বোনের সঙ্গে পারিবারিক সময় কাটাতে দেখা গেল অভিনেতা সৌরভ দাসকে। সঙ্গীত শিল্পী মিত্রাজের(Mitraz) 'আঁখিয়া' (Akhiyaan) গানে তাঁদের তিনজনের আদুরে মুহুর্তটির সঙ্গী হলেন, নেট নাগরিকেরা । গানটির আবেগী লেখনী, তাঁদের মুহুর্তযাপনকে আরও প্রানবন্ত করে তুলছে। স্বভাবতই তাঁদের এই মনোরম পারস্পরিকতা দেখে তাঁদের অনুগামীরা মুগ্ধ হয়েছেন।

সৌরভ এখন ব্যস্ত তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ওয়েব সিরিজ, 'মন্টু পাইলট ২' (Montu Pilot 2) এর প্রচারে। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন তাঁর পুরো দল। অভিনেত্রী অলিভিয়া সরকার (Alivia Sarkar) থেকে চান্দ্রেয়ী ঘোষ(Chandreyee Ghosh), এমনকি ভারতীয় চলচ্চিত্রে এই সিরিজ দ্বারা অভিষেক ঘটানো সৃজিত-জায়া বাংলাদেশী অভিনেত্রী মিথিলাও (Rafiath Rashid Mithila) ছবির প্রচারে সফর-সঙ্গী হয়েছেন সৌরভের।

'অল্প হলেও সত্যি' (Olpo Holeo Sotti) ছবিটির পর, বড়পর্দায় আবার জুটি বাঁধতে দেখা যাবে সৌরভের সঙ্গে দর্শনা বণিককে (Darshana Banik)। শহুরে এবং গ্রাম্য প্রেমের বুননে, তৈরি হয়েছে নতুন ছবির প্রেক্ষাপট। ছবির নাম ‘হৃদয়পুর’(Hridaypur)। ছবিটি পরিচালনা করেছেন সৌম্যজিত আদক (Soumojeet Adak)। নিছক সহজ-সরল প্রেমই নয়, এই ছবির অন্যতম ভিত হল রহস্য। ছবিটি মুক্তি পাবে 'হোয়াইটস ফেদারস প্রোডাকশন' (WhiteFeatherProduction) এবং 'কলকাতা ফিল্মস' (Kolkata Films) এর ব্যানারে। ছবিটির প্রযোজনার দায়িত্বে আছেন,প্রদীপ বাজাজ (Pradeep Bajaj) ও অরিজিৎ বসু (Arijit Basu)।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ নভেম্বর

প্রথমে সুদেষ্ণা এবং পরবর্তীতে আনন্দ মহারাজের কীর্তিতে জেরবার ঋষি-উজি

Jowar Bhata update
১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena