১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

অর্জুন রামপালের দেওয়া প্রেসক্রিপশন ভুয়ো, দাবি এনসিবির

দিল্লীর এক ডাক্তারের কাছ থেকে সেই প্রেসক্রিপশন জোগাড় করেন
arjun rampal Bengali News
instagram
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ১৯:৩২

বলিউড মাদক মামলায় অনেক নামজাদা অভিনেতা অভিনেত্রী, পরিচালকের মতো নাম জড়িয়েছে অর্জুন রামপালেরও। গত মাসে অর্জুনের বাড়ি তল্লাশির সময় কিছু ওষুধ এবং কিছু বৈদ্যুতিক যন্ত্র উদ্ধার করে এনসিবি। এনডিপিএস (দ্যা নার্কোটিক ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যানসাস অ্যাক্ট, ১৯৮৫) -এর আইন অনুসারে সেই ওষুধগুলি খাওয়া নিষিদ্ধ।

তবে অর্জুন দাবি করেছিলেন, মানসিক রোগে ভুগছেন তিনি। চিকিৎসকের পরামর্শে এই ওষুধ সেবন করছেন তিনি। সেই ওষুধের পেসক্রিপশন এনসিবির হাতে তুলেও দেন অর্জুন। এনসিবি সূত্রে খবর, সেই প্রেসক্রিপশন সম্পূর্ণ 'ভুয়ো'। অর্জুন তাঁর এক আত্মীয় মারফত দিল্লীর এক চিকিৎসকের থেকে জাল প্রেসক্রিপশন বানান।

সোমবারে অর্জুনকে জেরার পর এনসিবির তরফে জানানো হয়েছিল, যে প্রেসক্রিপশন ভুয়ো প্রমাণিত হলে গ্রেপ্তার করা হবে অর্জুনকে। তবে এখনও অবধি সেই বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি এনসিবি। এনসিবি জানিয়েছে, দিল্লীর এক মনোরোগ বিশেষজ্ঞ রোহিত গর্গের কাছ থেকেই এই প্রেসক্রিপশনটি জোগাড় করেছেন অর্জুন। এ বিষয়ে রোহিত গর্গ জানান, তদন্ত সম্পর্কিত কোন বিষয় সম্পর্কে অবহিত ছিলেন না তিনি। যা যা তথ্য ছিল সবই এনসিবি কে দেওয়া হয়ে গেছে। বয়ান রেকর্ডও হয়েছে।

বিজ্ঞাপন

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster