৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

Abhishek Chatterjee: বিনোদন জগতে নক্ষত্রপতন! প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর, বিনোদন জগতে শোকের ছায়া
Abhishek Chatterjee Bengali News
https://www.facebook.com/abhishek.mithu.chatterjee
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ মার্চ ২০২২
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২২ ১০:৫৬

বিনোদন জগতে নক্ষত্রপতন। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhisek Chatterjee)। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর।

বুধবার রাতে একটি চ্যানেলের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। আচমকাই অসুস্থ হয়ে পড়েন। নিজের আনোয়ার শাহ রোডের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তড়িঘড়ি চিকিৎসক আসেন। কিন্তু ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বুধবার রাত ১ টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Abhishek Chatterjee 4 Bengali News
https://www.facebook.com/abhishek.mithu.chatterjee

অভিষেক চট্টোপাধ্যায়ের চলচ্চিত্র জীবনের যাত্রা শুরু পরিচালক তরুণ মজুমদারের হাত ধরে। বলা ভালো তিনিই তাঁকে আবিষ্কার করেছিলেন। ১৯৮৬ সালে তরুণ মজুমদারের 'পথভোলা' ছবি দিয়ে যাত্রা শুরু করেছিলেন। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় নিজের ফিল্ম কেরিয়ারে খ্যাতমান পরিচালকদের সঙ্গে যেমন কাজ করেছেন, তেমনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তাবড় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেছেন। কাজ করেছেন উৎপল দত্ত, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো মানুষদের সঙ্গে।

নব্বইয়ের দশকে বাংলা সিনেমায় প্রসেনজিৎ এবং অভিষেকের জুটি বাজিমাত করেছিল। বাংলা সিনেমা মানেই প্রসেনজিৎ-অভিষেকের জুটি। সঙ্গে অভিনেত্রী রচনা ব্যানার্জী কিংবা ঋতুপর্ণা সেনগুপ্তর অনবদ্য অভিনয় দর্শকদের জমিয়ে রেখেছিল। দিয়েছেন মায়ার বাঁধন, জয়বাবা ভোলানাথ, মায়ের আঁচল, গীত সংগীত, সুজন সখীর মতোএকের পর এক হিট ছবি। আচমকাই চলে গেলেন এই অভিনেতা। টলিউডে শোকের ছায়া।

একটা সময় বাংলা সিনেমায় অনিয়মিত হয়ে যান তিনি। বেশ কয়েকবার আক্ষেপ শোনা গেছে তাঁর গলায়। অনেকেই অভিযোগ করেন, টলিউডের ঘৃণ্য রাজনীতির শিকার অভিষেক চট্টোপাধ্যায়। তারপর বেশ কয়েক বছর ছোট পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন তিনি। তাঁর 'ফাগুন বউ', ‘খড়কুটো’, ‘মোহর’ ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয়। এমন প্রাণবন্ত মানুষটির অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা শিল্পমহল। রেখে গেলেন স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় এবং একমাত্র কন্যাকে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster