১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

Abhishek Chatterjee : নতুন ক্লাসে প্রথম দিন, বাবার ছবি জড়িয়ে আবেগপ্রবণ 'ডল'

মেয়ে সাইনাকে চোখে হারাতেন বাবা অভিষেক
Abhishek Chatterjee doll Bengali News
ছবিটি ভাগ করে নিয়েছেন অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী facebook.com/abhishek.mithu.chatterjee
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২
শেষ আপডেট: ৭ এপ্রিল ২০২২ ১২:৫৩

মাত্র বারো বছর বয়সেই বাবাকে (Abhishek Chatterjee Death) হারানোর যন্ত্রণা, এখনও মনের ভিতর তরতাজা। বাবার মৃত্যুতে কার্যত শোকে কাতর সাইনা (Saina Chatterjee)। বাবা ছিল তার চোখের মণি, একইভাবে মেয়ে সাইনাকে চোখে হারাতেন বাবা অভিষেক। অভিনেতার সোশ্যাল মিডিয়ার পাতা সরালেই, সেই স্মৃতি এখনও টাটকা। আদর করে মেয়েকে ডাকতেন ডল বলে।

তবে এক ঝটকায় সব পাল্টে গেল। ক্ষত নিয়েই নতুন জীবনের পথে অভিষেক কন্যা সাইনা। আজ, বৃহস্পতিবার ক্লাস সেভেনের প্রথম ক্লাস ডলের। তবে আগের মতোন জড়িয়ে ধরছে না বাবা। তাই এইদিন স্কুলের জন্য তৈরি হয়ে একটু বেশিই আবেগপ্রবণ ছোট্ট ডল। স্কুলে যাওয়ার আগে অভিষেকের অনুপস্থিতিতে তাঁর ছবিকেই জড়িয়ে ধরল বাবার ছোট্ট ডল। 

বাবার উদ্দেশ্যে ডলের বার্তা, "প্রিয় বাবা, আজ ক্লাস সেভেনে আমার প্রথম দিন। তোমার আশীর্বাদ চাই। আমি জানি তুমি সবসময় আমার সঙ্গে আছো। তোমার প্রিয় ডল।"

এদিন অভিষেক চট্টোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে বাবার ছবিকে জাপটে ধরে থাকা সাইনার ছবি পোস্ট করেছেন মা সংযুক্তা। অভিষেকের শুভাকাঙ্খীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, "সকলের কাছে প্রার্থনা, দয়া করে আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানান আমাদের মেয়ে ডলকে, আজ থেকে ওর ক্লাস সেভেনের যাত্রা শুরু হল।"

পোস্ট শেয়ার হতেই নেটিজেনদের শুভেচ্ছার বন্যায় ভেসেছে কমেন্ট বক্স। জীবনে আরও এগিয়ে চলবার জন্য অভিষেক কন্যাকে ভালোবাসা ও আর্শীবাদ জানিয়েছে সবাই।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster