২৩ নভেম্বর, ২০২৬
বিনোদন

প্রতিবছর দুর্গাপুজো হত অভিষেক চট্টোপাধ্যায়ের বাড়িতে, এবার আর সম্ভব নয়......

অভিকে ছাড়া কলকাতায় পুজো কাটানোর কথা স্বপ্নেও ভাবিনি : অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী
Abhishek Chatterjee remember Bengali News
facebook.com/abhishek.mithu.chatterjee
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২
শেষ আপডেট: ৪ অক্টোবর ২০২২ ১৭:২৬

আজ নবমী। মায়ের বিদায় বেলা এসেই গেল। চারিদিকে বিষাদের সুর। এ সময় প্রতিবছর ঘটা করে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) বাড়িতেও চলত পুজো। এ বছর তা হল না। সবটাই যেন আলাদা হয়ে গেল। চলতি বছরের মার্চ মাসে প্রয়াত হয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। তাঁর মৃত্যু যেন এখনও মেনে নিতে পারেনি আমজনতা। স্ত্রী সংযুক্তা চট্টোপাধ‍্যায় (Sanjukta Chatterjee) এবং মেয়ে সাইনা (Saina Chatterjee) ওরফে ডল আজও অভিষেককে আঁকড়েই বেঁচে আছেন। বাবা নেই, একথা মানতে নারাজ ছোট্ট ডল। আর তাই তো ঠিক। বাবা আছে, বাবা আছে ডলের সঙ্গেই।

এ বছর বাড়িতে আর পুজো করেননি স্ত্রী সংযুক্তা। বরং প্রয়াত স্বামীর স্মৃতি সঙ্গে নিয়ে মা মেয়ে মিলে পুজোর সময়েই ছেড়েছেন শহর কলকাতা। পাড়ি জমিয়েছেন কেরলের উদ্দেশ্যে। এক সংবাদমাধ্যমকে অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী জানান, "অভিকে ছাড়া কলকাতায় পুজো কাটানোর কথা স্বপ্নেও ভাবিনি। পুজোতে অন্যান্য বছর অনেক আগে থেকে প্ল্যান করা থাকত। কুমোরটুলি থেকে প্রতিমা আনা হত। ঢাক, ঢোল বাজিয়ে আমরা মজা করতাম। অনেক লোকজন আসতেন। খাওয়া-দাওয়া চলত। পুজোর কদিন কবে কী হবে পুরো পরিকল্পনাই অভি করত। কিন্তু, এই বছর আর তা সম্ভব নয়..."

গতকাল কেরলে পৌঁছে হোটেলের রুম থেকে একটি ছবি শেয়ার করেছেন সংযুক্তা। যেখানে দেখা গিয়েছে,বাবার ছবি বুকে চেপে ধরে বিছানার উপরে বসে রয়েছে সাইনা। এ ছবি দেখে কান্না থামাতে পারেননি নেটিজেনরাও।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster