৮ নভেম্বর, ২০২৬
বিনোদন

আর লুকোচুরি নয়, এবার সরাসরি পুরুষদের হাল বেহাল করতে উদ্যত 'ড্রিম গার্ল' আয়ুষ্মান

খুব শীঘ্রই বড় পর্দায় আসছে রাজ শান্ডিল্যর ছবি 'ড্রিম গার্ল ২'
Ayushmann tahira Bengali News
আয়ুষ্মান খুরানা - তাহিরা কাশ্যপ ~Instagram
srijeeta-banerjee
সৃজিতা ব্যানার্জী
প্রকাশিত: ২ আগস্ট ২০২৩
শেষ আপডেট: ২ আগস্ট ২০২৩ ১৯:২২

ট্র্যাফিক জ্যাম এবার হতে বাধ্য, কারণ 'ড্রিম গার্ল' পূজা শীঘ্রই আসতে চলেছেন! এমনটাই নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানা (Aayushmann Khurrana)। কারণ তাঁর অভিনীত 'ড্রিম গার্ল ২' (DreamGirl 2) ছবির ট্রেলার মুক্তি পেয়েছে সদ্য। তার আগেই ছবির পোস্টার প্রকাশ্যে এনেছেন অভিনেতা। পোস্টারটি দেখে বোঝাই যাচ্ছে, আর ফোনের আড়ালে নয়, এবারে সরাসরি পুরুষদের বেহাল করতে আসছেন তিনি 'ড্রিম গার্ল' পূজার অবতারে। তাঁকে দেখে যেন হকচকিয়ে গেছে চারিপাশের পুরুষ-মহল।

২০১৯ সালে মুক্তি পেয়েছিল 'ড্রিম গার্ল' (DreamGirl)ছবিটি। সেই ছবিটিতে একজন কল সেন্টারের কর্মী হিসেবে আয়ুষ্মান, নারী কণ্ঠে কথা বলতেন ফোনের ও প্রান্তে থাকা মানুষের সঙ্গে। রাজ শান্ডিল্য (Raaj Shaandilyaa) পরিচালিত 'ড্রিম গার্ল ২' ছবিতে আর লুকোছাপা নয়, বরং নারীর অবতারেই ধরা দিয়েছেন নায়ক। ট্রেলারে দেখা যাচ্ছে, ক্রেডিট কার্ডের বিল তিন মাস ধরে বকেয়া থাকার দরুন, হন্যে হয়ে উপায় খুঁজতে থাকেন করমবীর ওরফে আয়ুষ্মান। ঠিক করেন, নারী হয়ে উপার্জন করবেন। পরবর্তীতেই 'পূজা' হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর। বলা বাহুল্য, এই অবতারটির প্রেমে পড়তে বাকি থাকেন না কোনও পুরুষই। ফলে পুরুষদের 'বোকা' বানিয়ে সহজেই উপার্জনের পথ খুলে যায় করমবীরের।

'ড্রিম গার্ল ২' ছবিতে আয়ুষ্মানের সঙ্গে জুটি বেঁধেছেন অনন্যা পান্ডে (Ananya Panday)। তাঁদের অন স্ক্রিন রসায়ন যে জমে উঠবে সেই নিয়ে আশাবাদী অনুরাগীরা। এই ছবিতে কমেডি থাকবে পরতে পরতে। কারণ পরেশ রাওয়াল, রাজপাল যাদব, অনু কাপুর, বিজয় রাজ, আসরাণির মত গুণী কৌতুক অভিনেতারা রয়েছেন ছবি জুড়ে। এছাড়া 'পাতাললোক' (Paatal Lok) খ্যাত অভিষেক ব্যানার্জী এবং 'কোটা ফ্যাক্টরি' (Kota Factory) খ্যাত রঞ্জন রাজ সহ অনেক তাবড় তাবড় কলাকুশলীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। আগামী ২৫ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster