১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

জি মিউজিকে মুক্তি পেল, মিষ্টি প্রেমের গান 'বলে দাও'

জনপ্রিয় মুখ মুকুল কুমার জানা রয়েছেন মুখ্য চরিত্রে
Mukul Jana 1 Bengali News
instagram.com/mukulkumarjana
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ আগস্ট ২০২২
শেষ আপডেট: ২০ আগস্ট ২০২২ ৭:৩৫

'তোমায় নতুন করে পাব বলে হারাই ক্ষণে ক্ষণ..', প্রেমিক-প্রেমিকার একে ওপরের প্রেমে পড়ার জন্য এই গান কিন্তু একেবারেই উপযুক্ত। প্রেমে পড়ার কোনও স্থান, কাল, পাত্র লাগে না। কেবল লাগে দুটি সহিষ্ণু মন। সম্প্রতি এমনই এক মিষ্টি প্রেমের গল্পের ওপর জি মিউজিকে (Zee Music Bangla) মুক্তি পেয়েছে 'বলে দাও' (Bole Dao) গানটি। গানটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মুকুল কুমার জানা (Mukul Kumar Jana) এবং তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন মেঘা দে (Megha Dey)।

গানটি আদ্যপান্ত বুনন হয়েছে ভালোবাসার ধাঁচে। তরুণ প্রজন্ম ভীষণ ভাবে নিজেদের খুঁজে পাবেন এই গানে। কারণ গানের মুখ্য চরিত্রেরাও কমবয়সী। ঠিক এই বয়সে কেরিয়ারের ব্যস্ততা থাকলেও যেমন থাকে ভালোবাসার আদুরে সোহাগ, তেমনই এই গানের ভিত হয়েছে যাবতীয় যৌবনের অনুষঙ্গ। কখনও নায়কের কর্মক্ষেত্রে নায়িকা প্রিয়তমর জন্য নিজে হাতে খাবার বানিয়ে আনছে, কখনও বা নায়কের দেওয়া সামান্য উপহারেই নায়িকা খিলখিলিয়ে উঠছে, আর তাঁকে মুগ্ধতার দৃষ্টিতে উপভোগ করছেন নায়ক। একেবারে বাস্তব অনুভব ফুটে উঠেছে গানের পরতে পরতে।

অঞ্জলী মন্ডল (Anjali Mandal) এবং কৌস্তব হাইতের (Koustav Hait) গলাও বেশ আবেগী। গানটির লেখা এবং সুরকারও স্বয়ং কৌস্তব। স্বপ্ন এন্টারটেইমেন্ট (Sopno Entertainment) প্রোডাকশন হাউজ থেকে মুক্তি পেয়েছে 'বলে দাও'। উপচে পড়েছে দর্শকের ভালো লাগার বহিঃপ্রকাশ। সকলেই গায়ক থেকে নায়ক নায়িকা এবং দৃশ্যপটের বেশ প্রশংসা করেছেন। স্বয়ং গায়িকা গানের ভিডিওয় কমেন্ট করে জানিয়েছেন তাঁর মুগ্ধতার কথা। তিনি যে এই কাজের অংশ হতে পেরে কতটা খুশি, সেই উচ্ছ্বাস ধরা পড়েছে তাঁর মন্তব্যে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster