২২ নভেম্বর, ২০২৬
বিনোদন

সর্বনাশ নাকি আশীর্বাদ, কী হবে 'মিলি'র জীবনের ভবিতব্য?

আসতে চলেছে জি বাংলার নতুন ধারাবাহিক 'মিলি', মুখ্য ভূমিকায় খেয়ালি মন্ডল
Kheyali Mondal Bengali News
instagram.com/kiro_san24
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩
শেষ আপডেট: ৩০ আগস্ট ২০২৩ ১১:৩২

বিবাহমন্ডপে বিপত্তি! আকস্মিক এক বন্দুকধারীর আগমনে হবু বরসহ প্রাণ রক্ষার্থে পালিয়ে গেলেন উপস্থিত সকল অতিথিবৃন্দ। পড়ে থাকল কেবল হবু বউ! কিন্তু কী হবে তাঁর পরিণতি? সর্বনাশ, না কি আশীর্বাদ, কীই বা হবে লগ্নভ্রষ্টা মেয়েটির ভবিতব্য? এমনই এক গল্প বুনেছে জি বাংলার (Zee Bangla) আসন্ন ধারাবাহিক 'মিলি' (Mili)।

সদ্য মুক্তি পেয়েছে এই ধারাবাহিকের (Bengali Serial) প্রোমো। দেখা যাচ্ছে, বিয়ের লগ্ন আগত। বউয়ের সাজে সেজে উঠেছে 'মিলি'। হবু বর রাহুলের সঙ্গে শুভ দৃষ্টি সম্পন্ন হওয়ার আগেই ঘটে গেল অঘটন! আচমকা বিবাহ মণ্ডপে আবির্ভাব ঘটল এক বন্দুকধারীর। মণ্ডপে হবু কনেকে একা রেখে পালিয়ে যান সকলে। এমনকী হবু বরও। অচেতন হয়ে যায় কনে। পরদিন সকালে নিজেকে আবিষ্কার করে সেই অজ্ঞাত যুবকের সঙ্গেই। কিন্তু কে এই যুবক? কেনই বা এল মিলির জীবনে? এ কি কোনও সর্বনাশের ইঙ্গিত? না কি এই যুবকই মিলির জীবনের আশীর্বাদ হয়ে উঠবে? এমনই এক প্রশ্ন উস্কে দিয়েছে প্রোমোটি।

ধারাবাহিকে জুটি বেঁধেছেন 'আলতা ফড়িং' (Alta Phoring) খ্যাত খেয়ালি মন্ডল (Kheyali Mondal) এবং ওয়েব সিরিজ (Web Series) তথা বড় পর্দার পরিচিত মুখ অনুভব কাঞ্জিলাল (Anubhav Kanjilal)। এছাড়াও রাহুলের ভূমিকায় দেখা যাবে ধ্রুবজ্যোতি সরকারকে (Dhruba Jyoti Sarkar)। প্রোমো দেখে অনুমান করা যাচ্ছে তাঁর চরিত্রটি এখানে হবে ধূসর। তবে কবে এই ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে, এখনও এই বিষয়ে জানা যায়নি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster