৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

"83,বাহ্ কি দারুণ একটা মুভি"–টুইট করে জানালেন অভিনেতা রজনীকান্ত

83 সিনেমা দেখে মুগ্ধ সমালোচকরাও
Ranveer Singh Bengali News
রণবীর সিং instagram.com/ranveersingh
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৮:৩১

এখন চলচ্চিত্র জগতের বহু প্রশংসিত ছবি '83'। সিনেমা হলের (Cinema Hall) উপচে পড়া ভীড় প্রমাণ করছে সিনেমাটিকে দর্শকরা কতটা পছন্দ করেছেন। তবে শুধু দর্শকদেরই (Audience) নয়, ছবিটি সমালোচকদেরও (Critic) মুগ্ধ করেছে সমানভাবে। দর্শক, তারকারা তো যথেষ্ট প্রশংসা করেছে ছবিটির। এমনকি ছবিটির প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেটাররাও (Cricketers)।

83 ছবিতে প্রত্যেকের নিঁখুত অভিনয় মন কেড়েছে চলচ্চিত্রপ্রেমী দর্শকদের। এই সিনেমাতে কাজও করেছেন নামকরা তারকারাও।

কপিল দেবের ভূমিকায় রণবীর সিং, ম্যানেজার পিআর মান সিং হিসাবে পঙ্কজ ত্রিপাঠি, অ্যামি ভির্ক বলবিন্দর সিং সান্ধু চরিত্রে, সৈয়দ কিরমানি চরিত্রে সাহিল খাট্টার, তাহির ভাসিন সুনীল গাভাস্কারের ভূমিকায় এবং এজিভা কৃষ্ণমাচারী শ্রীকান্তের ভূমিকায় অভিনয় করেছেন। আবার কপিল দেবের স্ত্রী রোমির ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। ছবিটি প্রথমে হিন্দিতে হলেও গত শুক্রবার ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালাম ভাষাতেও প্রদর্শিত হয়।

ছবিটির প্রশংসা করে ট্যুইট করেছেন বহু তারকা ও ক্রিকেটার। এমনকি কিংবদন্তি অভিনেতা রজনীকান্তও বাদ যাননি ছবিটির প্রশংসা করতে। মঙ্গলবার ৭১ বছর বয়সী অভিনেতা রজনীকান্ত টুইটারে ছবিটির প্রশংসা করে বলেছন "83, বাহ কি দারুণ একটা মুভি... দুর্দান্ত! প্রযোজকদের অনেক অভিনন্দন। কবির খান, কপিল দেব, রণবীর সিং এবং জিভা এবং সমস্ত কাস্টদেরও অভিনন্দন। " তিনি লিখেছেন।

83 ছবিটির পর্যালোচনা করতে গিয়ে দেখা গেছে চলচ্চিত্র সমালোচক সাইবল চ্যাটার্জি, এনডিটিভির রিভিউতে ছবিটিকে ৫ টির মধ্যে ৪ টি স্টার দিয়েছেন। এমনকি তিনি লিখেছেন: "অস্বীকার করা যায় না যে 83টি ছবিটি জনপ্রিয় হয়েছে রণবীর সিংয়ের চমকপ্রদ কেন্দ্রীয় অভিনয়ের কারণে। আসলে এটি এটিকে একটি পারফরম্যান্স বলা ভুল হবে। ছবিটিতে প্রধান অভিনেতাদের জীবন্ত মনে হয়েছে। মনে হচ্ছিল কপিল দেব সামনে থেকে প্রতিনিধিত্ব করছেন। " তাঁর মতে ছবিটির গল্প আবেগের সাথে জড়িত আর অভিনেতারাও সেই আবেগের মর্যাদা দিয়েছেন ও চাহিদা মিলিয়েছেন।

সব মিলিয়ে এখন 83 সিনেমাটি নিয়ে দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচক সকলেরই চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster