১১ নভেম্বর, ২০২৬
বিনোদন

মুম্বাই মাদক কাণ্ড : তল্লাশি চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করল এনসিবি

এই নিয়ে মোট গ্রেফতারীর সংখ্যা পৌঁছালো ১২'তে
Srk Aryan Bengali News
instagram.com/___aryan___,/im_aves4srk
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ৫ অক্টোবর ২০২১ ২০:৩১

মুম্বাইয়ের প্রমোদতরীতে মাদককাণ্ডের অভিযোগে গত ৩ অক্টোবর গ্রেফতার হন শাহরুখ পুত্র আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচা। গতকালও একই কাণ্ডের সাথে জড়িত আরও পাঁচজনকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মঙ্গলবার তল্লাশি চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থাটি।

এদিন যে চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয় তাঁরা হলেন, আবদুল কাদির শেখ, শ্রেয়াস নাইয়ার, মনিশ দারয়া এবং অভিন সাহু। গ্রেফতারীর সাথে সাথেই অভিযুক্তদের মুম্বাইয়ের এসপ্ল্যানেড আদালতে পেশ করা হয়। আগামী ১১ অক্টোবর পর্যন্ত অভিযুক্তদের এনসিবি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

এই নিয়ে ক্রুজ রেভ পার্টি কেন্দ্র করে মোট গ্রেফতারীর সংখ্যা গিয়ে পৌঁছালো ১২’তে। মাদককাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গত রবিবার গ্রেফতার হন আরিয়ান, আরবাজ, মুনমুন। গতকাল একই অভিযোগে বিক্রান্ত ছকের, ইস্মিত সিং, নূপুর সরিকা, মোহক জয়সওয়াল এবং গোমিত চোপড়াকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। আজকে আরও চারজন ধরা পড়লেন তদন্তকারীদের জালে।

গত শনিবার গোয়া যাওয়ার পথে মাঝসমুদ্রে কর্ডেলিয়া নামক প্রমোদতরীতে ছুটেছিল মাদকের ফোয়ারা। যে বিষয়ে তদন্তে নামে এনসিবি। তল্লাশি চালিয়ে জাহাজ থেকে ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম মেফ্রেড্রোন, ২১ গ্রাম চরস, ২২ টি এমডিএমএ ট্যাবলেট এবং ১ কোটি ৩৩ লক্ষ টাকার নগদ অর্থ উদ্ধার করেন তাঁরা। মাদককাণ্ডের সাথে শাহরুখ পুত্রের যোগসাযোগের কথা জানতে পেরে আরিয়ানকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থাটি। জেরায় তিন বছর ধরে মাদক সেবনের কথা এনসিবি-র কাছে স্বীকার করে আরিয়ান, এমনটাই খবর পাওয়া গেছে এনসিবি সুত্র মারফত। আরিয়ান, আরবাজ এবং মুনমুনকে ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের এসপ্ল্যানেড আদালত।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster