১৯ নভেম্বর, ২০২৬
বিনোদন

সময় পরিবর্তন হলেও বদল হবে না ভালোবাসায়, দেখুন 'এভারগ্রীন' ৩ ধারাবাহিক

কিছু ধারাবাহিক দর্শকদের মনে দাগ কেটে যায়, যার মধ্যে অন্যতম এই তিন ব্লকবাস্টার ধারাবাহিক
Ritabhari serial 1 Bengali News
instagram.com/starjalsha
shreya-saha
শ্রেয়া সাহা
প্রকাশিত: ৯ আগস্ট ২০২২
শেষ আপডেট: ৯ আগস্ট ২০২২ ৮:১৫

বর্তমান দুনিয়ায় বদলেছে আট থেকে আশি প্রত্যেকেই। বদল এসেছে জীবনযাপনেও। তবে সময় পরিবর্তন হলেও, মনে থেকে যায় বিশেষ কিছু মুহুর্ত। আজ কথা হচ্ছে, বাংলা ধারাবাহিক নিয়ে। বর্তমানে প্রায় প্রতিমাসেই কোনও না কোনও চ্যানেল নতুন ধারাবাহিকের প্রোমো সামনে আনে। একের পর এক চ্যানেল টিআরপি-র প্রতিদ্বন্দ্বিতায় নেমে, কার্যত চমক আনে প্রতিটি ধারাবাহিকে। কিছু ধারাবাহিক অল্প দিনেই শেষ হয়ে যায়, আবার কিছু ধারাবাহিক চলতে থাকে বছরের পর বছর। এর মধ্যে আবার কিছু ধারাবাহিক দর্শকদের মনে দাগ কেটে যায়।এমনকি ওই ধারাবাহিক ফের যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সুযোগ থাকে, তাও দেখতে রাজি অনুগামীদের অধিকাংশ। দেখে নিন সেরকম কিছু এভারগ্রীন ধারাবাহিক :

● ওগো বধূ সুন্দরী (Ogo Bodhu Shundori) : স্টার জলসার এই ধারাবাহিক এতখানিই জনপ্রিয়তার শিখর ছুঁইয়ে ছিল যে আজও অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে বহু মানুষ ভালোবেসে 'ললিতা' হিসেবেই ডাকেন। শ্বশুরবাড়িতে গিয়ে কিভাবে যৌথ পরিবারের সঙ্গে মানিয়ে নিয়ে সকলের ভালোবাসার মানুষ হয়ে উঠবে চঞ্চল ললিতা, সেই নিয়েই এগিয়েছিল গল্প। সঙ্গে ছিল মজা, যৌথ পরিবারের টান, ললিতা-ইশানের প্রেম আর মিষ্টি সম্পর্ক। প্রয়াত রবি ওঝা ছিলেন এই ধারাবাহিকের প্রধান রূপকার। 

২০০৯ সালের অগস্ট মাসে শুরু হয় এই ধারাবাহিকের সম্প্রচার। ঋতাভরী-রাজদীপ জুটির এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় ছিলেন তুলিকা বসু, সোহিনী সরকার, হারাধন বন্দ্যোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, দ্বৈপায়ন দাস, রুশা চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ ঘোষ, রনি চক্রবর্তী ও রাজন্যা মিত্র। এই ধারাবাহিকটি এতটাই জনপ্রিয় হয় যে পরবর্তীতে স্টার প্লাসে এই একই গল্প নিয়ে তৈরি হয় হিন্দি রিমেক ‘সসুরাল গেন্দা ফুল’।

● সুবর্ণলতা (Subarnalata) : ২০১০ সালে আশাপূর্ণা দেবীর ট্রিলজি উপন্যাসের দ্বিতীয় ভাগ ধারাবাহিকের আকারে সম্প্রচার করা হয়েছিল সুবর্ণলতা। এই ধারাবাহিক আজও দর্শকমহলে সমানভাবে জনপ্রিয়। অনন্যা চট্টোপাধ্যায় অভিনীত ‘সুবর্ণলতা’-র সম্প্রচার শুরু হয়েছিল ২০১০ সালে। ‘সুবর্ণলতা’-র ভূমিকায় অনন্যা চট্টোপাধ্যায় যেমন সত্যিই অনন্যা, পাশাপাশি এই ধারাবাহিকের মেকিংও দারুণ।

● বোঝে না সে বোঝে না (Bojhena Se Bojhena) : বিপরীত প্রকৃতির দুই মানুষের খুনসুটি, ঝগড়া কীভাবে প্রেমে বদলে যেতে পারে, সেই নিয়েই এগিয়েছিল এই ধারাবাহিক। ২০১৩-র এসভিএফ-এর প্রযোজনাতেই তৈরি ব্লকবাস্টার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-তে যশ-মধুমিতাকে জুটিকে পেয়েছিল দর্শক। আজও এই জুটিকে সমানতালে ভালোবাসছে অনুগামীরা।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster