২২ নভেম্বর, ২০২৬
বিনোদন

'পাতাললোক' এর তিন বছর, স্বস্তিকা থেকে জয়দীপ আহলাওয়াত মশগুল স্মৃতি রোমন্থনে

ইচ্ছে পূরণ হবে দর্শকদের, শীঘ্রই আসছে 'পাতাললোক' এর দ্বিতীয় মরশুম

তিনটি বছর আগে সারা দেশ যখন কোভিডের থাবায় জেরবার হয়ে ঘরবন্দী, তখন তাঁদের জীবনে বিনোদন প্রদান করতে মুক্তি পায় একের পর এক ওয়েব সিরিজ। আমাজন প্রাইম (Amazon Prime) থেকে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ, 'পাতাললোক' (Paatal Lok) রীতিমত আলোড়ন সৃষ্টি করে দর্শকদের মধ্যে। বাড়তে থাকে সিরিজটির জনপ্রিয়তা। সম্প্রতি তিন বছর পূর্ণ হল 'পাতাললোক' এর । সামাজিক মাধ্যম জুড়ে দেখা গেল স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee) থেকে জয়দীপ আহলাওয়াতের (Jaideep Ahlawat) মত চরিত্রাভিনেতাদের স্মৃতি রোমন্থনে মশগুল হতে।

এক স্বনামধন্য টেলিভিশন সাংবাদিককে হত্যা করার পরিকল্পনার পেছনে কাদের হাত থাকতে পারে, সেই রহস্যের কিনারা খুঁজতে উদ্যত হন পুলিশ অফিসার হাতিরাম চৌধুরী। এই চরিত্রে অভিনয় করেন জয়দীপ আহলাওয়াত। বলা বাহুল্য, তাঁর প্রাঞ্জল এবং জীবন্ত অভিনয় তাঁকে এনে দিয়েছে একাধিক পুরস্কার। তাই তিন বছর পূর্ণ হওয়ায়, সামাজিক মাধ্যমে পরিচালকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা।

অনুষ্কা শর্মা (Anushka Sharma) প্রযোজিত, 'পাতাললোক' সিরিজে সাংবাদিকের স্ত্রীয়ের ভূমিকায় ছিলেন টলিউড অভিনেত্রী (Tollywood Actress) স্বস্তিকা মুখার্জী। প্রিয় বন্ধুর সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেও, সিরিজ জুড়ে বৈবাহিক সম্পর্কের অপ্রাপ্তিই ফুটে ওঠে তাঁর চরিত্রে। স্বস্তিকার অভিনয় দাগ কেটে যায় দর্শকদের মনে। স্বস্তিকা নিজের যেকোনও বিশেষ মুহূর্তের সাক্ষী রাখেন অনুগামীদের। তাই পাতাললোক এর তিন বছর পূর্ণ হওয়ায় তিনিও সামাজিক মাধ্যমে সিরিজ সংক্রান্ত পোস্ট করেছেন। খুব শীঘ্রই দর্শকদের চাহিদা মত এই সিরিজের দ্বিতীয় ভাগ আসতে চলেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১৫ নভেম্বর

এবার পর্দার মা'কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ছোট ছেলে শান্তনু

Kamala Santanu
৬ নভেম্বর

গতকাল শেষ হল এই ধারাবাহিকের শুটিং পর্ব

Bidya Banerjee
২ নভেম্বর

বর্তমানে জোয়ার-ভাটা ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন শ্রুতি

Shruti food 2
২৭ অক্টোবর

ঢাক বাজানো হোক কিংবা ধুনুচি নাচ, সপ্তমী হোক কিংবা বিজয়া - সব আপডেটই তুলে ধরেছেন অভিনেত্রী

Ritabhari pujo
২৬ অক্টোবর

ইউটিউবের জনপ্রিয় মুখ রচনা, যার চ্যানেল আমি রচনা নামে পরিচিত

Ami Rachana Laxmi
২৫ অক্টোবর

পুজোর ভোগে লুচি, নাড়ু , খিচুড়ি, পোলাও- আরও কত কী!

Durba Laxmi
২৫ অক্টোবর

কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষ্যে অভিনেত্রী শেয়ার করলেন এই ভিডিও

Shreema Laxmi
২৩ অক্টোবর

সামাজিক মাধ্যম ফেসবুকে ২ মিলিয়নের বেশি ফলোওয়ার্স প্রত্যুষার

Pratyusha Paul
২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৩ অক্টোবর

আঘাতের মাঝেও রসিকতা ছাড়েননি সিদ্ধার্থ

Siddharth leg injury 1
৭ অক্টোবর

সম্প্রতি আলোচনার কেন্দ্রে রয়েছে 'মনস্টার' চলচ্চিত্রটি

Salman Khan monster
৬ অক্টোবর

২ অক্টোবর মুক্তি পেয়েছে 'দৃশ্যম দ্য কনক্লুশন'

Ajay devgan
৬ অক্টোবর

শেষবার 'রা ওয়ান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু'জনকে

Shahrukh Kareena
৩ অক্টোবর

গতকালই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি

Prem Keetanu poster