৮ নভেম্বর, ২০২৬
রাজ্য

আজ শেষ হচ্ছে বিধিনিষেধের মেয়াদ, ট্রেন নিয়ে বড়ো ঘোষণা কর্তৃপক্ষের

পুজোর মরশুমেও কি চলবে বিধিনিষেধের বোঝা? উত্তর এখনও অধরা
Kolkata metro Bengali News
কলকাতা মেট্রো ~Facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৫

পুজোর বাকি আর মাত্র কিছুদিন। শেষবেলায় পুজোর প্রস্তুতি একেবারে তুঙ্গে। আর এই সময় যাত্রীদের আরও সুবিধা দিয়ে ফের বাড়ছে মেট্রোর সংখ্যা। আগামী সপ্তাহ থেকেই বাড়ছে মেট্রোর সংখ্যা। সোমবার থেকে দিনে এবার থেকে চলবে ২৬৬ টি মেট্রো। আগে চলত ২৫৬টি। এদিন বিজ্ঞপ্তি জারি করে নতুন সময়সূচির কথা জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, পুজোর ভীড় নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত।

তবে দিনে ১০টি মেট্রো বাড়লেও, দিনের প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল আসেনি। পূর্বের সময়সূচিই কার্যত বহাল থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এছাড়াও এবারেও চালু হল না টোকেন পদ্ধতি। স্মার্ট কার্ডেই চলবে যাতায়াত।

কলকাতা মেট্রোর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখনও কোনও টোকেন দেওয়া হবে না কাউন্টার থেকে। যাত্রীদের স্মার্ট কার্ড নিয়ে যাতায়াত করতে হবে। মেনে চলতে হবে কোভিডবিধি। প্রতিটি মেট্রো স্টেশনে স্যানিটাইজার রাখা হবে। যাত্রীরা মাস্ক ব্যবহার করছেন কি না, সে বিষয়েও কড়া নজর রাখা হবে।

তবে আগামী সপ্তাহ থেকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের জন্য ১৬৭টি মেট্রো পাওয়া যাবে। যা আগে ছিল ১৪৮ টি। এখানেই বেশ বাড়তি সুবিধা পেল আমজনতা। অন্যদিকে, দিনের ব্যস্ত সময়ে ৫ মিনিট পরপর মিলবে পরিষেবা।

তবে আজ শেষ হচ্ছে বিধিনিষেধের পর্ব। নতুন করে পুজোর মরশুমেও ফের বিধিনিষেধ আরোপ হবে কিনা, তা নিয়ে এখনও প্রতিক্রিয়া মেলেনি সরকারের। কবে খুলবে লোকাল ট্রেন? সে বিষয়েও নেই উত্তর। তবে আপাতত মেট্রোর সংখ্যা বৃদ্ধিতেই খুশি অধিকাংশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata