১০ নভেম্বর, ২০২৬
রাজ্য

টিকাকরণে নজির গড়ল বাংলা, টিকা পেল ছ’কোটির বেশি মানুষকে

দুটি ডোজ সম্পূর্ণ হয়েছে ১ কোটি ৭২ লক্ষ ৭৪ হাজার ২৪ জনের
CM new Bengali News
facebook.com/MamataBanerjeeOfficial/
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ৫ অক্টোবর ২০২১ ২০:০৫

করোনার বিরুদ্ধে লড়াইয়ে গোটা দেশ। দেশে দেশে চলছে ভ্যাকসিনেশন। আর তাতেও নজির গড়ল  বাংলা। এক বছরের মধ্যে রাজ্যের ছ’কোটির বেশি মানুষকে টিকাকরণ সেরে ফেলেছে রাজ্য সরকার। এমনকি বিধিনিষেধের ফলে উন্নতি হয়েছে বাংলার করোনা পরিস্থিতির। কমেছে সংক্রমণ। ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে,গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৬১৯ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬৩৭ জন। রাজ্যে টিকা পেয়েছেন ৬ কোটি ১ লক্ষ ১ হাজার ৫৯৬ জন। তাঁদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৪ কোটি ২৮ লক্ষ ২৭ হাজার ৫৭২ জন। দুটি ডোজ সম্পূর্ণ হয়েছে ১ কোটি ৭২ লক্ষ ৭৪ হাজার ২৪ জনের।

আক্রান্তের হারে কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় আবার উদ্বেগ বাড়ছে। রাজ্যে সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। একদিনে এই জেলায় করোনা আক্রান্ত হয়েছে ১২৬ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানেও দৈনিক আক্রান্তের সংখ্যা শতাধিক। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১১৫ জন। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, আক্রান্ত হয়েছেন ৫৯ জন।

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ৭২ হাজার ৪৬০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ৭ হাজার ৫৭৫ জন। এদিন ২৯ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৬১৯ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬৩৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৪৬ হাজার ০৩৭ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.৩২ শতাংশ।

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৮৩ লক্ষ ২৫ হাজার ২১২। ১৪৭টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ২০৩৬১৩। এদিন টেস্টিং হয়েছে ৩৫৩৩৬ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১.৭৫ শতাংশ।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
৭ মে

উচ্চমাধ্যমিক ২০২৫ : প্রথম হয়েছেন বর্ধমানের রূপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৪৯৭

Student class girl
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
২৫ জানুয়ারি

'৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা'র থিম কান্ট্রি 'জার্মানি'

Kolkata metro
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body