১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

সুখবর, নভেম্বর থেকে রাজ্যে ফের চালু হতে চলেছে লোকাল ট্রেন

আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়েই চলবে লোকাল ট্রেন
local train kol 2 Bengali News
By Arpan Sarkar - Own work, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=17605950
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ১৭:১৪

সমস্ত যানবাহন চালু হয়ে যাওয়া সত্ত্বেও রাজ্যে এতদিন ধরে বন্ধই ছিল লোকাল ট্রেন। আর তা নিয়ে ক্ষোভের অন্ত ছিল না নিত্যযাত্রীদের মধ্যে। যদিও শেষমেশ তাঁদের জন্য সুখবর। রাজ্যে ফের চালু হতে চলেছে লোকাল ট্রেন। শুক্রবার রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানানো হল, আগামী রবিবার অর্থাৎ ৩১ অক্টোবর থেকে রাজ্যে ফের গড়াবে লোকাল ট্রেনের চাকা। তবে আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়েই চলবে লোকাল ট্রেন।

উল্লেখ্য, পুজোর সময় কলকাতা সংলগ্ন এলাকায় লোকাল ট্রেনের ক্ষেত্রে নিয়মকানুন কিছুটা শিথিল করেছিল। বাড়ানো হয়েছিল ট্রেনের সংখ্যাও। তবে তখনও সম্পূর্ণরূপে ট্রেন চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এদিকে হাওড়া, শিয়ালদহ দিয়ে চালানো স্টাফ স্পেশাল ট্রেনগুলিতে ভিড় বাড়ছিল উত্তরোত্তর। তাই অবশেষে স্বাভাবিকভাবে লোকাল ট্রেন চালু করার অনুমতি দিল রাজ্য।

করোনা মহামারীর জেরে ২০২০ সালের ২১ মার্চ থেকে বন্ধ হয়ে যায় লোকাল এবং এক্সপ্রেস ট্রেনের সম্পূর্ণ পরিষেবা। তবে পরিস্থিতি কিছুটা হাতের নাগালে আসায় গত বছরের শেষের দিকে রাজ্যে ফের চালু হয় ট্রেন। যদিও কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিধানসভা নির্বাচনের পর ফের লোকাল ট্রেন বন্ধ করতে বাধ্য হয় রাজ্য। অবশেষে প্রায় ৬ মাসের প্রতিক্ষার অবসান ঘটিয়ে ৩১ তারিখ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে স্বাভাবিকভাবে চলবে লোকাল।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৩ অক্টোবর

আগামী বছর বিয়ের পিঁড়িতে বসতে পারেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তী

rudrajit-promita red 1
১৪ অক্টোবর

কোন মেট্রো ধরে কোন প্যান্ডেল দেখবেন? জানুন

Kolkata metro
৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
১ অক্টোবর

কিংবদন্তী ভূতের রাজা 'সেকেন্ড উইশ' দিয়ে বাংলা সিনেমায় ফিরতে চলেছেন

Second wish poster
২৮ সেপ্টেম্বর

বঙ্গতনয়া অনুষ্কা ঘোষ আশুতোষ কলেজের প্রাক্তনী

Anuska Ghosh Bigboss
৭ সেপ্টেম্বর

কলেজস্ট্রিটের জনপ্রিয় আনন্দ প্রকাশন বুক স্টোর থেকে সহজেই সংগ্রহ করা যাবে এই বইটি

Chaitannya book 1
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
৭ জুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি তথা টলিপাড়ার জনপ্রিয় মুখ অনিন্দ্য সেনগুপ্ত এবং কন্ঠশিল্পী প্রীতম দাস

Mudra 1
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata