১১ নভেম্বর, ২০২৬
ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর

নির্বাচনী প্রচারে শুভেন্দুর হয়ে ব্যাট ধরতে রাজি শিশির অধিকারী, লক্ষ্য মমতার পরাজয়

আজ বিজেপি নেতৃত্বরা প্রথম দুই দফা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে
Sisir Adhikari Bengali News
~
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ মার্চ ২০২১
শেষ আপডেট: ৬ মার্চ ২০২১ ২১:১৭

একুশে বিধানসভা নির্বাচনের জন্য আজ শনিবার গেরুয়া শিবির তাদের প্রথম দুই দফার ৬০ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এরইমধ্যে পূর্ব পরিকল্পিত নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হয়েছেন তৃণমূলত্যাগী নেতা শুভেন্দু অধিকারী। তার বিপরীতে আছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে যে একটি হেভিওয়েট লড়াই হবে, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এর মধ্যেই কাঁথির শান্তিকুঞ্জ থেকে শুভেন্দু অধিকারীর পিতা তথা তৃণমূলের প্রবীণ সাংসদ শিশির অধিকারী জানিয়েছেন, "শুভেন্দু নন্দীগ্রামে বিপুল ভোটে জিতবে। এখনও মনে হচ্ছে না যে আমাকে ওর জন্য প্রচার করতে মাঠে নামতে হবে। তবে যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ছেলের হয়ে আমি প্রচার করব।"

কিন্তু এখানেই শুরু হয়েছে বিতর্ক। শিশির অধিকারী তৃণমূলের সাংসদ হয়ে কি করে এক বিজেপি প্রার্থীর প্রচার করবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অবশ্য জবাবে শিশিরবাবু বলেছেন, "মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম কেন্দ্রে লড়তে এসে মস্ত ভুল করেছেন। ভোটের ফল ওর পক্ষে যাবে না। আমি আবারো বলছি, শুভেন্দু বিপুল ভোটে জিতবে।" সেই সাথে শিশিরবাবু আরও জানিয়েছেন, "চোখের অপারেশনের পর এখন আমি সম্পূর্ণ সুস্থ। ডাক্তার আমাকে বলেছে আমি এখন বের হতে পারি। তাই এখন আমার আর প্রচার করতে বের হতে কোন অসুবিধা নেই। শুভেন্দুর যদি বাবার সাহায্য লাগে তাহলে বাবার কোন দ্বিধা নেই।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah