১১ নভেম্বর, ২০২৬
রাজ্য

লকেট, শিশির সাক্ষাৎকারের সময় অধিকারী ঘনিষ্ঠ ১০ নেতাকে ছাঁটাই করলো তৃণমূল, অভিযোগ দল বিরোধী কাজের

শিশির অধিকারীর আমন্ত্রণে একসাথে মধ্যাহ্নভোজ লকেট চট্টোপাধ্যায় এবং শিশিরের, দলবদলের জল্পনা
Sisir Adhikari and locket Chatterjee Bengali News
শিশির অধিকারী, লকেট চট্টোপাধ্যায় ~ facebook
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মার্চ ২০২১
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২১ ২০:১৩

একদিকে শান্তিকুঞ্জে শিশির অধিকারীর আপ্যায়নে মধ্যাহ্নভোজ সারছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ঠিক একই সময়ে তমলুকে অধিকারীদের ঘনিষ্ঠ ১০ নেতাকে বিদায় দিল তৃণমূল কংগ্রেস। শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূলের দায়িত্বে ছিলেন এরা। শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ পূর্ব মেদিনীপুরের তৃণমূলের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেছেন, "দল বিরোধী কাজের জন্য ওই নেতাদের সাসপেন্ড করা হয়েছে এবং যথেষ্ট প্রমাণ পাওয়ার পরেই আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি। যে সমস্ত নেতাদের বের করা হয়েছে তারা দীর্ঘদিন ধরে দলের বিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা দলের হয়ে কোন কাজে যুক্ত হচ্ছিলেন না।"

এই নেতা নেত্রীদের মধ্যে রয়েছেন তনুশ্রী জানা, রাখি আদক। তনুশ্রী জানা স্বামী দিবাকর জানা এই ব্লকের শুভেন্দুর ডানহাত হিসেবে পরিচিত ছিলেন। অন্যদিকে রাখি আদকের স্বামী রঘুনাথপুর ২ এর পঞ্চায়েত সদস্য। রাখি এবং তনুশ্রী ছাড়া রয়েছেন শিলাদিত্য আদক, সুনীল দেব অধিকারী, নিকুঞ্জ বিহারী মান্না, বিভাস কর সহ আরো অনেকে। তমলুক বিধানসভায় এলাকাতে এরা দলের কাজ পর্যালোচনা করতেন। তমলুক বিধানসভার প্রার্থী হতে চলেছেন সৌমেন মহাপাত্র। ২০১১ সালে তিনি তমলুক থেকে বিধায়ক হয়েছিলেন কিন্তু ২০১৬ সালে তাকে সরিয়ে দেওয়া হয় পিংলা আসনে। অধিকারীরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পরে আবারও তমলুক আসনের দায়িত্ব পেলেন সৌমেন মহাপাত্র।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৮ অক্টোবর

শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও

Kolkata street weather
৬ অক্টোবর

সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের মুখ দেখেছে শহরবাসী

Kolkata street weather
৯ জুলাই

কবে মিলবে জল-কাদার থেকে মুক্তি?

Rains
২১ এপ্রিল

পুরুষ সহ সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ হল তিনটি কামরা

local train kolkata
২৩ মার্চ

আবহাওয়ার খামখেয়ালিতে কেমন থাকবে আজ এবং আগামীকালের তাপমাত্রা?

Taxi sealdah
৫ জানুয়ারি

সাংসারিক অশান্তি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ?

dead body
২৭ আগস্ট

এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে

Rain taxi kolkata
২৫ জুন

বর্ষা এসে গিয়েছে, এমন কথা ভাসলেও- দক্ষিণবঙ্গে নেই বৃষ্টির দেখা

Rains
৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
২১ এপ্রিল

এপ্রিল মাসে কলকাতায় এত দীর্ঘস্থায়ী গরম এই প্রথম! কবে আসবে কালবৈশাখী?

College street rush
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৬ ফেব্রুয়ারি

বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস

Taxi sealdah